1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. yun_11@wp2shell.invalid : yun_11 :
জীবননগরে টেকসই কৃষি ও জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষক কর্মশালা অনুষ্ঠিত - alokitodesh
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন বাঞ্ছারামপুর গ্যাসের দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেটের অভিযোগ, তদন্তের দাবিতে মানববন্ধন

জীবননগরে টেকসই কৃষি ও জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষক কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৪৯ জন দেখেছেন

 

মুনাইম হোসেন:

টেকসই কৃষি, পরিবেশ সংরক্ষণ এবং জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে জৈব-বালাইনাশক (বায়োপেস্টিসাইড) ব্যবহারের ওপর একটি ব্যতিক্রমধর্মী কৃষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ।

কর্মশালায় জানানো হয়, বর্তমান কৃষিতে অতিরিক্ত রাসায়নিক কীটনাশকের ব্যবহার পরিবেশ ও মানবস্বাস্থ্যের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতিতে বায়োপেস্টিসাইডকে একটি কার্যকর, নিরাপদ ও পরিবেশবান্ধব বিকল্প হিসেবে তুলে ধরা হয়। এতে মাটির স্বাস্থ্য রক্ষা, নিরাপদ খাদ্য উৎপাদন এবং দীর্ঘমেয়াদে কৃষি উৎপাদন টেকসই করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এছাড়াও কর্মশালায় ব্র্যাক উদ্ভাবিত উন্নত জাতের বিভিন্ন বীজ যেমন— হাইব্রিড ধান “রাজা”, করলা বীজ “মনি”, ভুট্টা ১৬৪ এবং উন্নতমানের আলু বীজসহ অন্যান্য বীজের বৈশিষ্ট্য ও চাষাবাদ পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অঞ্চলের রিজিওনাল সেলস ম্যানেজার মো. আক্তারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীবননগর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবননগরের সেলিম বীজ ভান্ডারের স্বত্বাধিকারী মো. শাহ আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলার টেরিটরি সেলস অফিসার মো. জাকির হোসেন, চুয়াডাঙ্গা-কোটচাঁদপুর টেরিটরি অফিসার আল আমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কর্মশালায় জীবননগর উপজেলার মোট ৫৫ জন মডেল কৃষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে কৃষকদের বায়োপেস্টিসাইডের পরিচিতি, সঠিক প্রয়োগ পদ্ধতি, কার্যকারিতা এবং ফসলের ক্ষতিকর রোগ ও পোকা দমনে এর ভূমিকা সম্পর্কে হাতে-কলমে ধারণা দেওয়া হয়।

উপসহকারী কৃষি কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন,
“রাসায়নিক কীটনাশক থেকে বায়োপেস্টিসাইডে রূপান্তর এখন সময়ের দাবি। টেকসই কৃষি ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কৃষকদের মধ্যে জৈব-বালাইনাশকের ব্যবহার বাড়াতে হবে। দেশের কৃষি উন্নয়নে ব্র্যাক সিডের এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়।”

কর্মশালায় অংশগ্রহণকারী কৃষকরা মাঠ পর্যায়ে জৈব-বালাইনাশকের কার্যকারিতা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ তৃণমূল পর্যায়ে পরিবেশবান্ধব কৃষি চর্চা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.