1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. yun_11@wp2shell.invalid : yun_11 :
বেরোবির ৪ শিক্ষার্থী পেলেন জার্মানিতে উচ্চ শিক্ষার সুযোগ - alokitodesh
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন বাঞ্ছারামপুর গ্যাসের দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেটের অভিযোগ, তদন্তের দাবিতে মানববন্ধন

বেরোবির ৪ শিক্ষার্থী পেলেন জার্মানিতে উচ্চ শিক্ষার সুযোগ

  • আপডেট : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৭৩ জন দেখেছেন

বেরোবি প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৩ বিভাগের ৪ শিক্ষার্থী পেলেন ইউরোপের দেশ জার্মানিতে উচ্চ শিক্ষার সুযোগ। আজ ৫ এপ্রিল বিষয় টি নিশ্চিত করেছেন ওই ৪ শিক্ষার্থী।

শিক্ষার্থীরা হলেন মার্কেটিং বিভাগের ১০ম ব্যাচের দুই শিক্ষার্থী ফারহানা সেতু, সবিতা রানী রায়।ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের একই ব্যাচের শিক্ষার্থী মেহেদী হাসান।এই ৩ জন জার্মানীর Ingolstadt শহরের Katholische Universität তে Businesss Analytics and Operational Research (BAOR) এ মাস্টার্স কমপ্লিট করার সুযোগ পেয়েছেন। অপরদিকে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী দিগন্ত সাহা জার্মানীর Wuppertal শহরের Bergische Universitat এ Applied Economics এ মাস্টার্স এ অধ্যয়নের সুযোগ পেয়েছেন।

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান তার অনুভূতি জানাতে গিয়ে বলেন, আমার জার্মান বিশ্ববিদ্যালয়ে ভর্তির এই পথচলা শুরু হয়েছিল ২০২৩ সালের ১৫। যখন আমি জার্মান এম্বাসির ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিই। পরে জানতে পারি, ভিসা প্রসেসে দীর্ঘ একটি ওয়েটিং পিরিয়ড রয়েছে। সেই সময় থেকেই আমি ধাপে ধাপে নিজেকে প্রস্তুত করতে থাকি—প্রয়োজনীয় ডকুমেন্ট গুছিয়ে নেওয়া, ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক করা এবং মানসিকভাবে নিজেকে তৈরি করা—সবকিছুর দিকেই মনোযোগ দিই।

ELTS-এর প্রস্তুতিও শুরু করি । এরপর জার্মান বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করা এবং জার্মান ভাষা শেখা শুরু করি। যেহেতু সামার সেমিস্টারে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল, তাই আমি যেসব বিশ্ববিদ্যালয়ে আবেদন করার সুযোগ ছিল, প্রায় সবগুলোতেই আবেদন করি।

তবে ফলাফল পেতে দেরি হওয়ায় স্বাভাবিকভাবেই আমার উদ্বেগ বাড়ছিল। আমি ৮ টি বিশ্ববিদ্যালয়ের পড়ার সুযোগ পাই। সর্বশেষ Katholische Universität Eichstätt-Ingolstadt থেকে Business Analytics and Operations Research (BAOR) প্রোগ্রামে অফার লেটার পাই। সব দিক বিবেচনা করে আমি KU-তেই পড়ার সিদ্ধান্ত নিই।
জুনিয়রদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা: নিজের লক্ষ্য পরিষ্কারভাবে নির্ধারণ করুন, সে অনুযায়ী নিজেকে প্রস্তুত করুন, একটি বাস্তবসম্মত ও স্মার্ট পরিকল্পনা তৈরি করুন, এবং তা নিয়মিতভাবে বাস্তবায়ন করুন। তাহলে ইনশাআল্লাহ, আপনিও আপনার স্বপ্নের খুব কাছাকাছি পৌঁছে যেতে পারবেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.শওকাত আলী বলেন,জি বিষয় টি জেনেছি। নিশ্চিতে এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য বড় সুসংবাদ। তাদের এই সাফল্য অবশ্যই আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের বিষয়। এসব সুযোগের মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয় উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে পরিচিত লাভ করবে।আমরা শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করার জন্য একটা বরাদ্দ দেওয়া শুরু করেছি।গতবছর ও দিয়েছি।এবারও আমরা দিব।এই জন্য আমরা লিস্ট করতেছি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.