1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. yun_11@wp2shell.invalid : yun_11 :
গ্রেট স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাজ্যে - alokitodesh
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন বাঞ্ছারামপুর গ্যাসের দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেটের অভিযোগ, তদন্তের দাবিতে মানববন্ধন

গ্রেট স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাজ্যে

  • আপডেট : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ২৭ জন দেখেছেন
ছবি : সংগৃহিত

ডেস্ক রিপোর্ট
যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ একটি স্কলারশিপ হলো ‘গ্রেট স্কলারশিপ’। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত এই স্কলারশিপের আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে, যেখানে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর পর্যায়ে পড়তে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তবে বিশ্ববিদ্যালয়ভেদে আবেদনের সময়ের ভিন্নতা রয়েছে। যুক্তরাজ্য সরকারের ‘গ্রেট ব্রিটেন ক্যাম্পেইন’ এবং ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় নির্দিষ্ট কিছু বিশ্ববিদ্যালয়ের অনুদানে এই স্কলারশিপ প্রদান করা হয়।

সুযোগ-সুবিধা
২০২৬-২৭ শিক্ষাবর্ষে এক বছরের স্নাতকোত্তর কোর্সে অধ্যয়নের ক্ষেত্রে টিউশন ফি হিসেবে প্রতিটি গ্রেট স্কলারশিপের জন্য ১০ হাজার পাউন্ড অনুদান দেওয়া হবে। বাংলাদেশি টাকায় প্রায় ১৬ লাখ ২৯ হাজার ৫৭ টাকা।

আবেদনের যোগ্যতা
অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে;
স্নাতক ডিগ্রিসম্পন্ন হতে হবে। প্রস্তাবিত বিষয়ে আগ্রহ থাকতে হবে;
বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ইংরেজি ভাষার যোগ্যতা (যেমন IELTS) পূরণ করতে হবে;
ব্যক্তিগত ও শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে যুক্তরাজ্যের সঙ্গে একজন শিক্ষার্থী হিসেবে সম্পর্ক স্থাপন করতে হবে;
যুক্তরাজ্যভিত্তিক গ্রেট স্কলারদের নেটওয়ার্কে যোগ দিয়ে অভিজ্ঞতা শেয়ারের মানসিকতা থাকতে হবে;
ব্রিটিশ কাউন্সিল ও তাদের হায়ার এডুকেশন ইন্সটিটিউশনের সঙ্গে যোগাযোগ রাখতে হবে এবং গ্রেট স্কলারশিপের একজন দূত হিসেবে কাজ করতে হবে;
গ্রেট স্কলারশিপের একজন অ্যালামনাই হিসেবে কাজ করতে হবে;

আবেদনপ্রক্রিয়া

আবেদনকারীকে গ্রেট স্কলারশিপ–সংক্রান্ত বিস্তারিত তথ্য অফিশিয়াল ওয়েবসাইট থেকে জেনে নিতে হবে। একই ওয়েবসাইট ব্যবহার করে আবেদনকারী যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক, সেই বিশ্ববিদ্যালয়ের লিংকে ক্লিক করে নিয়মকানুন জেনে আবেদন করতে পারবেন।

প্রসঙ্গত, একেক বিশ্ববিদ্যালয়ে আবেদনের শেষ সময় একেক দিন। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে আবেদনের শেষ সময় জানা যাবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.