1. admin@alokitodesh.com : admin :
বেরোবিতে আলোচনা সভায় সাংবাদিকদের ঢুকতে বাধা, প্রক্টরের বিরুদ্ধে অভিযোগ - alokitodesh
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
বেগম জিয়ার অবমাননা মানে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অবমাননা রিহ্যাব এর নতুন সভাপতি ড. মোঃ আলী আফজাল ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক জেনে নিন তরমুজের খোসার ব্যতিক্রমি রেসিপি কোনো অবস্থাতেই নিজেদের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে পাঠাবে না ইরান চীনে স্কলারশিপের সুযোগ সাতক্ষীরার কালিগজ্ঞে এলজিইডির হিসাব রক্ষক মুস্তাফিজের ঘুষ বাণিজ্যের ভিডিও ভাইরাল সম্প্রতি ভাইরাল ভয়েস রেকর্ডটি ‘কাটছাঁট’ করা বলে দাবি, সাতকানিয়ায় অপপ্রচারের মুখে প্রশাসন শাবিপ্রবিতে ‘নিরাপদ ও দায়িত্বশীল ডিজিটাল সম্পৃক্ততায় যুব সক্ষমতা উন্নয়ন’ শীর্ষক কর্মশালা আখাউড়ায় বিএনপির মতবিনিময় সভা কুয়াকাটায় যুব উন্নয়ন কর্মকর্তার জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ

বেরোবিতে আলোচনা সভায় সাংবাদিকদের ঢুকতে বাধা, প্রক্টরের বিরুদ্ধে অভিযোগ

  • আপডেট : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৫০ জন দেখেছেন

বেরোবি প্রতিনিধি : মোঃ আল আমিন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভায় প্রবেশে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের বাঁধা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের  প্রক্টর ও আলোচনা সভার সভাপতি  প্রফেসর ড. ফেরদৌস রহমান।

আজ বুধবার ( ৮ এপ্রিল)  বিকাল সাড়ে ৪ টার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রবেশ করতে চাইলে বাঁধা দেন তিনি ।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আবু সাঈদ বলেন, আজ বিকাল সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ফোরামের আয়োজনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ১০৮ তম সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ থাকায় এই আলোচনা সভা প্রতিবাদে শিক্ষার্থীদের একাংশ অবস্থান কর্মসূচি পালন করেন।একপর্যায়ে

অবস্থান কর্মসূচি পালনকারী শিক্ষার্থী ও প্রক্টর  বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। পরবর্তীতে প্রক্টরের আশ্বাসে শিক্ষার্থীরা চলে যায়।শিক্ষার্থী চলে যাওয়ার পর সংবাদ সংগ্রহের জন্য  আমরা বিশ্ববিদ্যালয় কর্মরত কয়েকজন সাংবাদিক সভা কক্ষে প্রবেশের অনুমতি চাইলে তিনি  হাতের ইশারায় প্রবেশ করতে নিষেধ করেন এবং  চলে যেতে বলেন।”

তিনি আরও বলেন, “প্রক্টর যখন প্রবেশে বাঁধা দিয়েছেন তখন আলোচনা সভা চলমান ছিল এবং উপাচার্যসহ প্রায় সবাই উপস্থিত ছিলেন। ”

এই বিষয়ে প্রক্টর ও আলোচনা সভার সভাপতি প্রফেসর ড. ফেরদৌস রহমান বলেন,সাংবাদিকদের বাঁধা দেওয়া হয় নাই। যখন তারা প্রবেশ করতে চেয়েছে তখন প্রোগ্রাম পুরোপুরি শুরু হয়নি।”উল্লেখ্য যে, আলোচনা সভার চিঠি অনুযায়ী বিকাল সাড়ে ৩ টায় আলোচনা সভা শুরু হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.