1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. w2s_3c62cb1fd451@wp2shell.local : w2s_3c62cb1fd451 :
  5. w2s_b427a3376ad7@wp2shell.local : w2s_b427a3376ad7 :
  6. yun_11@wp2shell.invalid : yun_11 :
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে ঘুড়ি উৎসব - alokitodesh
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
সেচ মোটরের প্রলোভনে টাকা ও চেক নিয়ে প্রতারণার অভিযোগ, সাদুল্লাপুরে কথিত সাংবাদিক শাহীনের বিরুদ্ধে কৃষকের সংবাদ সম্মেলন কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে ঘুড়ি উৎসব

  • আপডেট : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৫২ জন দেখেছেন

খুলনা প্রতিনিধি : নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে বাংলা শুভ নববর্ষ-১৪৩৩ (পহেলা বৈশাখ) উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত হলো ঘুড়ি উৎসব প্রতিযোগিতা। সোমবার (১৩ এপ্রিল) বিকালে সোনাডাঙ্গা বাইপাস রোডস্থ ময়ূরী আবাসিক পার্ক প্রাঙ্গণে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর কানাই লাল সরকার এ ঘুড়ি উৎসবের উদ্বোধন করেন।

এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন ড. মো: ইমজামাম-উল-হোসেন, ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ও পহেলা বৈশাখ-১৪৩৩ উদযাপন কমিটির আহ্বায়ক ড. মো: রউফ বিশ্বাস, সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ও পহেলা বৈশাখ-১৪৩৩ উদযাপন কমিটির সদস্য সচিব মো: আসাদুজ্জামান, রেজিস্ট্রার ড. শেখ শফিকুর রহমান, প্রক্টর শকীল আহমদ, বিভাগীয় প্রধানগণ, সহকারী প্রক্টরবৃন্দ, দপ্তর প্রধানগণ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির আয়োজনে এ ঘুড়ি উৎসব প্রতিযোগিতা ৪ পর্বে অনুষ্ঠিত হয়। যার মধ্যে রয়েছে, সুন্দর ঘুড়ি প্রদর্শনী, সর্বোচ্চ উচ্চতায় ঘুড়ি উঠানো, ঘুড়ি কাটাকাটি ও ঘুড়ি দৌড়। এদিকে সুন্দর ঘুড়ি প্রদর্শনীতে অংশ নিয়ে বিজয়ী হয়েছে ইউনিভার্সিটির ইইই বিভাগের আবু উবাইদা সায়মন, সর্বোচ্চ উচ্চতায় ঘুড়ি উঠানোতে চ্যাম্পিয়ন হয়েছে সিএসই বিভাগের সাইফ ও রানার্স আপ হয়েছে সিএসই বিভাগের শুভ্র দুবে, ঘুড়ি কাটাকাটিতে বিজয়ী হয়েছে সিএসই বিভাগের ক্যালভিন অয়ন, ঘুড়ি দৌড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে আইন বিভাগের নাইমুর ও রানার্স আপ হয়েছে ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের নাইফুল। পরে ঘুড়ি উৎসব প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.