1. admin@alokitodesh.com : admin :
জীবননগর থানা ওসির সঙ্গে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় - alokitodesh
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
ভূরুঙ্গামারীতে উপজেলা শিশু সুরক্ষা কমিটির সভা মীরসরাইয়ে প্রবাসীকে হামলা ও অপহরণ মামলায় প্রধান আসামি গ্রেফতার বাঞ্ছারামপুর থানাধীন আইয়ুবপুর ইউনিয়নে ০৬(ছয়)কেজি গাঁজা সহ গ্রেফতার-২ বেগম জিয়ার অবমাননা মানে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অবমাননা রিহ্যাব এর নতুন সভাপতি ড. মোঃ আলী আফজাল ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক জেনে নিন তরমুজের খোসার ব্যতিক্রমি রেসিপি কোনো অবস্থাতেই নিজেদের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে পাঠাবে না ইরান চীনে স্কলারশিপের সুযোগ সাতক্ষীরার কালিগজ্ঞে এলজিইডির হিসাব রক্ষক মুস্তাফিজের ঘুষ বাণিজ্যের ভিডিও ভাইরাল সম্প্রতি ভাইরাল ভয়েস রেকর্ডটি ‘কাটছাঁট’ করা বলে দাবি, সাতকানিয়ায় অপপ্রচারের মুখে প্রশাসন

জীবননগর থানা ওসির সঙ্গে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

  • আপডেট : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৩০ জন দেখেছেন

এডি ডেস্ক: সম্প্রীতি ও গঠনমূলক সামাজিক কার্যক্রমের লক্ষ্য নিয়ে চুয়াডাঙ্গার জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব সুলায়মান শেখের সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় মিলিত হয়েছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, জীবননগর উপজেলা শাখার নেতৃবৃন্দ। সম্প্রতি থানা কার্যালয়ে আয়োজিত এই সভায় সংগঠনের আদর্শিক লক্ষ্য, উদ্দেশ্য এবং চলমান বিভিন্ন কর্মসূচি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

সাক্ষাৎকালে সংগঠনের নেতৃবৃন্দ দেশ ও জাতির কল্যাণে তাদের পরিচালিত বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের চিত্র ওসির সামনে তুলে ধরেন। এ সময় উপজেলা পর্যায়ে সংগঠনের কার্যক্রমকে আরও সুশৃঙ্খল ও গতিশীল করতে প্রশাসনের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়। সৌজন্যতার অংশ হিসেবে নেতৃবৃন্দ ওসি জনাব সুলায়মান শেখের হাতে সংগঠনের দাপ্তরিক ফরম তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ শাহাজামাল। এ সময় সংগঠনের পক্ষে আরও উপস্থিত ছিলেন উপজেলা শাখার সহ-সভাপতি এম. নাঈমুল ইসলাম নয়ন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়াকুব এবং তথ্য, গবেষণা ও প্রচার সম্পাদক মোঃ তাজিম রহমানসহ উপজেলা পর্যায়ের অন্যান্য শীর্ষস্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ।

বৈঠক শেষে দেশ, জাতি এবং সংগঠনের সার্বিক সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। উপস্থিত নেতৃবৃন্দ মনে করেন, প্রশাসনের সাথে এ ধরনের মতবিনিময় তৃণমূল পর্যায়ে সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে এবং তরুণ প্রজন্মকে সুস্থ ধারার রাজনীতিতে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.