1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. w2s_b427a3376ad7@wp2shell.local : w2s_b427a3376ad7 :
  5. yun_11@wp2shell.invalid : yun_11 :
খুলনা ডিএনসির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ অর্থ জব্দ - alokitodesh
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
সেচ মোটরের প্রলোভনে টাকা ও চেক নিয়ে প্রতারণার অভিযোগ, সাদুল্লাপুরে কথিত সাংবাদিক শাহীনের বিরুদ্ধে কৃষকের সংবাদ সম্মেলন কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

খুলনা ডিএনসির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ অর্থ জব্দ

  • আপডেট : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৫১ জন দেখেছেন

খুলনা প্রতিনিধিঃ

খুলনা মহানগরীতে মাদকবিরোধী অভিযানে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৪ হাজার ৯৫০ পিস ইয়াবা ও নগদ ২ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, খুলনা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর হরিণটানা থানাধীন খুলনা-সাতক্ষীরা মহাসড়কের হোগলাডাঙ্গা মোড়ে মো. কবির হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে টুঙ্গীপাড়া এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে বাস থেকে ৪ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ২ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়। এ সময় মো. রিয়াজ উদ্দিন বাবু (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। জানা যায় তিনি ঢাকার যাত্রাবাড়ী থানার মাতুয়াইল এলাকার বাসিন্দা।
ডিএনসি সূত্র জানায়, এ ঘটনায় তিনটি পৃথক অভিযান পরিচালনা করা হয় এবং একটি মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলার বাদী হিসেবে দায়িত্ব পালন করেছেন জেলা কার্যালয়ের ‘খ’ সার্কেলের উপ-পরিদর্শক মোছা. জাহানারা খাতুন।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, খুলনার উপপরিচালক মলয় ভূষণ চক্রবর্তী বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.