1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. yun_11@wp2shell.invalid : yun_11 :
অর্ধশতাধিক পরিবারে অভিযাত্রীর ঈদ সামগ্রী বিতরণ - alokitodesh
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন বাঞ্ছারামপুর গ্যাসের দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেটের অভিযোগ, তদন্তের দাবিতে মানববন্ধন

অর্ধশতাধিক পরিবারে অভিযাত্রীর ঈদ সামগ্রী বিতরণ

  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৪২ জন দেখেছেন

মানবিক প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে অভিযাত্রী মানবিক ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে অর্ধশতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে, যা প্রমাণ করে মানবিকতা এখনও বেঁচে আছে মানুষের হৃদয়ে।

সম্প্রতি আয়োজিত এই কার্যক্রমে ৫৭টি পরিবারে বিতরণ করা হয় প্রয়োজনীয় খাদ্যসামগ্রী— তেল, চিনি, সেমাই, লবণ ও দুধ। একটি পরিবারে পৌঁছে দেন ২ কেজির মতো মুরগি। সামান্য এই উপহারই যেন অসহায় পরিবারগুলোর জন্য ঈদের আনন্দকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। অনেকেই চোখের কোণে আনন্দের অশ্রু নিয়ে সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এসব পরিবারের অনেকেই নিত্যদিনের চাহিদা পূরণ করতেই হিমশিম খায়। সেখানে ঈদের মতো উৎসব তাদের কাছে প্রায় স্বপ্নের মতো। ঠিক সেই মুহূর্তেই অভিযাত্রী মানবিক ফাউন্ডেশন তাদের পাশে দাঁড়িয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

সংগঠনের পরিচালক, শিক্ষক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং জামেয়া কাসেমিয়া কামিল মাদরাসার সাবেক শিক্ষার্থী এসএম আব্দুল্লাহ ফাহাদ জাকির জানান, “আমরা বিশ্বাস করি, ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেয়ার মধ্যেই প্রকৃত সুখ। সমাজের প্রতিটি মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের লক্ষ্য।” এই মহৎ উদ্যোগ শুধু সহায়তা নয়, বরং সমাজে সহমর্মিতা ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিয়েছে। এমন কার্যক্রম আমরা ২০১৮ সাল থেকে শুরু করেছি, ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশা আল্লাহ।

পরিচালক আরও বলেন, অল্প সামর্থ্য দিয়েও যদি আমরা একে অপরের পাশে দাঁড়াই, তবে ঈদের আনন্দ সত্যিই সবার জন্য হয়ে উঠবে পরিপূর্ণ। অভিযাত্রী মানবিক ফাউন্ডেশনের এই উদ্যোগ তাই আমাদের জন্য এক অনুপ্রেরণার নাম।

সংগঠনের অন্যতম সদস্য মোস্তফা জাকির বলেন, ঈদের আনন্দ হোক ভাগাভাগিতে অসহায়, গরিব, এতিমদের সাথে। লোহাজুরীতে অভিযাত্রী মানবিক ফাউন্ডেশনসহ অন্যান্য সামাজিক, মানবিক সংগঠনগুলো এক হাজার অধিক অসহায়, গরিব, বিধবা ও এতিমদের পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে। সকলের প্রতি জানাই কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

পরিচালক ও সদস্যরা অভিযাত্রী মানবিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সকল সম্মানিত দাতাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। তারা বলেন আপনাদের সহযোগিতায় অসহায় পরিবারের মাঝে ঈদের আনন্দ পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। আল্লাহ পাক আপনাদের দান কবুল করুন এবং উত্তম প্রতিদান দান করুন, আমীন। 🤲

এবারের বাস্তবায়নে বিশেষভাবে যারা সময়, শ্রম ও আর্থিক সহযোগিতা করেছেন তারা হলেন- পরিচালক এস. এম আব্দুল্লাহ ফাহাদ জাকির, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, মোবারক হোসেন দশপাখি, আব্দুস সালাম, মোবারক হোসেন পূর্বচর, উত্তর লোহাজুরীর রকিবুল ইসলাম, মোস্তফা জাকির ও মাওলানা জাকির হুসাইন, জালালপুরের রফিক , গোবরিয়ার বোরহান খাঁন, টুনিয়ার চরের হৃদয় খাঁন, দশপাখির মোজাহিদুল ইসলাম ও মধ্য বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হায়দার প্রমুখ। এছাড়াও যারা সময়, শ্রম, পরামর্শ ও আর্থিক সহযোগিতার মাধ্যমে সাথে ছিলেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.