1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. yun_11@wp2shell.invalid : yun_11 :
​"এক বছরের মধ্যে জবির হল করার চেষ্টা করব"– শিক্ষামন্ত্রী - alokitodesh
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন বাঞ্ছারামপুর গ্যাসের দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেটের অভিযোগ, তদন্তের দাবিতে মানববন্ধন জাতীয় নির্বাচনের অভিজ্ঞতায় স্থানীয় ভোটের প্রস্তুতি: ইসি সানাউল্লাহ

​”এক বছরের মধ্যে জবির হল করার চেষ্টা করব”– শিক্ষামন্ত্রী

  • আপডেট : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ২৫ জন দেখেছেন

জবি প্রতিনিধি,

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের আবাসন ও ক্যাম্পাস সংকটের সমাধানে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার আশ্বাস দিয়েছেন শিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত ডিন’স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

পাঠকের সুবিধার্থে শিক্ষামন্ত্রীর বক্তব্য সরাসরি তুলে ধরা হলো। তিনি বলেন, “ছাত্র-ছাত্রীদের কিছু আবেদন রয়েছে। তাদের কিছু কাজের প্রয়োজন রয়েছে। আমার সচিব সাহেব কারে কারে বলতেছেন, “স্যার, সেকেন্ড ক্যাম্পাস হতে হতে আমাদের হয়তো ফসিল হয়ে যাব আমরা। এখন কি করা যায়? একটু আলোচনা করেন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে, করে এখানে কি নতুন প্রজেক্ট দেওয়া যায়? একটু হল-টল, ছাত্রাবাস করার কিভাবে যায়—এটা একটু আলোচনা করুন প্রধানমন্ত্রীর সাথে।”

আমি বললাম, “হল করতে তো আবার তিন বছর লেগে যাবে।” কয়, “না না না, আমরা তাড়াতাড়ি এক বছরের মধ্যে করার চেষ্টা করব, আপনি একটু প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেন।”

আবার শুনলাম, পাশে বাংলাদেশ ব্যাংকের কোয়ার্টার রয়েছে। কতটুকু জায়গা জানি না। বাট এই ইউনিভার্সিটির পরিসরটা যদি বৃদ্ধি হয়, কত না সুন্দর হবে! অতএব, এই বিষয়টি আমি কগনিজেন্সে নিলাম। কারণ গভমেন্টের জায়গা গভমেন্ট কিনবে, এটা তো প্রাইভেটের জায়গা নয়। আর বিল্ডিংগুলো বলে ৩০ বছর পুরোনোই হবে। তাই না? হ্যাঁ, ৩০ বছর পুরোনো বিল্ডিং এমনি ভেঙে ফেলছে বাংলাদেশে ওই বিল্ডিং কোডে বলা। এনিওয়ে, এগুলি আমরা দেখবো। কিন্তু তালি আমি পেলাম, সেটা ঠিক আছে। কিন্তু আমরাও তো তোমার কাছ থেকে পেতে চাই, তাই না?”

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দিন বলেন, ২০২২ সালে ডিনস অ্যাওয়ার্ড নীতিমালা প্রণয়ন করা হলেও দীর্ঘ সময় এটি বাস্তবায়িত হয়নি। অবশেষে বর্তমান সময়ে এসে সেই অ্যাওয়ার্ড প্রদান শুরু হয়েছে।

তিনি আরও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে নানা সীমাবদ্ধতার মধ্যেও এগিয়ে যাচ্ছে। তবে আবাসন সংকট, দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের ধীরগতি, বাজেট ঘাটতি এবং স্বাস্থ্যসেবার অপ্রতুলতার মতো সমস্যাগুলো এখনো রয়ে গেছে। এসব সমস্যা সমাধানে সরকারের কার্যকর সহযোগিতা কামনা করে তিনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, শিক্ষামন্ত্রণালয়ের সচিব আব্দুল খালেক, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন, শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মঞ্জুর মোর্শেদ ভুঁইয়াসহ বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, শিক্ষার্থীরা।

উল্লেখ্য, এদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১০৪ জনকে প্রথম ডিন’স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। কলা অনুষদের ২১ জন, বিজনেস স্টাডিজ থেকে ১৬ জন, বিজ্ঞান অনুষদের ১৫ জন, সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে ১৭ জন, লাইফ অ্যান্ড আর্ট সায়েন্স থেকে ২৯ জন, আইন অনুষদ ও চারুকলা অনুষদ থেকে ৩ জন করে শিক্ষার্থী এই সম্মাননার জন্য নির্বাচিত হয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.