1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. yun_11@wp2shell.invalid : yun_11 :
অবশেষে জবি শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তির চেক বিতরণ - alokitodesh
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন বাঞ্ছারামপুর গ্যাসের দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেটের অভিযোগ, তদন্তের দাবিতে মানববন্ধন জাতীয় নির্বাচনের অভিজ্ঞতায় স্থানীয় ভোটের প্রস্তুতি: ইসি সানাউল্লাহ

অবশেষে জবি শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তির চেক বিতরণ

  • আপডেট : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ১৯ জন দেখেছেন

জবি প্রতিনিধি

দীর্ঘদিনের আন্দোলন ও দাবির পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জন্য ঘোষিত বিশেষ আবাসন বৃত্তির চেক বিতরণ শুরু হয়েছে। বৃত্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার ১২৪ জন শিক্ষার্থীর প্রত্যেকে পাচ্ছেন নয় হাজার করে টাকা।

বৃহস্পতিবার(১১ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয় উপাচার্যের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতীকীভাবে কয়েকজন শিক্ষার্থীর হাতে চেক তুলে দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বিশেষ বৃত্তি কর্মসূচির আওতায় মোট ১০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর সুবিধাভোগীদের মধ্যে রয়েছেন ১৫তম ব্যাচ (শিক্ষাবর্ষ ২০১৯-২০) থেকে ২০তম ব্যাচ (শিক্ষাবর্ষ ২০২৪-২৫) পর্যন্ত অধ্যয়নরত ১০ হাজার ১২৪ জন শিক্ষার্থী।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, হল প্রোভোস্ট, প্রক্টর, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন দপ্তরের পরিচালক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) প্রতিনিধিদল, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন বলেন, শিক্ষার্থীদের ন্যায্য ও যৌক্তিক দাবি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিক। দীর্ঘদিনের আবাসন সংকট বিবেচনায় নিয়ে বিশেষ বৃত্তির অর্থ দ্রুত বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে দ্বিতীয় ক্যাম্পাস ও নতুন আবাসিক হল নির্মাণকাজের অগ্রগতি ত্বরান্বিত করার বিষয়েও প্রশাসন কাজ করছে বলে জানান তিনি।

ট্রেজারার অধ্যাপক সাবিনা শারমীন বলেন, শিক্ষার্থীদের কাছে সময়মতো বৃত্তির অর্থ পৌঁছে দেওয়া প্রশাসনের অন্যতম দায়িত্ব। অর্থ ও হিসাব দপ্তরের মাধ্যমে শিক্ষার্থীদের তথ্য যাচাই-বাছাইয়ের কাজ সম্পন্ন করা হচ্ছে, যাতে বিতরণ প্রক্রিয়ায় কোনো জটিলতা না হয়। এই অর্থ শিক্ষার্থীদের আবাসন ও শিক্ষাব্যয়ের চাপ কমাতে সহায়ক হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আবাসন সংকট নিরসন ও আবাসন ভাতার দাবিতে আন্দোলন করে আসছিলেন। গত বছর শিক্ষার্থীদের ‘যমুনা ঘেরাও’ কর্মসূচির পর সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আবাসন সহায়তা হিসেবে ৫৬ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেওয়া হয়। সেই উদ্যোগের ধারাবাহিকতায় বিশেষ ও সম্পূরক বৃত্তি কর্মসূচির বাস্তবায়ন শুরু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.