1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. yun_11@wp2shell.invalid : yun_11 :
তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন - alokitodesh
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন বাঞ্ছারামপুর গ্যাসের দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেটের অভিযোগ, তদন্তের দাবিতে মানববন্ধন জাতীয় নির্বাচনের অভিজ্ঞতায় স্থানীয় ভোটের প্রস্তুতি: ইসি সানাউল্লাহ

তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

  • আপডেট : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৫১ জন দেখেছেন

এডি ডেস্ক: নদী, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করা এবং সদস্যসংখ্যা বাড়ানোর লক্ষ্যে বিশেষ সাধারণ সভা করেছে নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলনের সংগঠন তরী বাংলাদেশ। সভায় সংগঠনের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নতুন আহ্বায়ক কমিটিও গঠন করা হয়েছে।

আজ শনিবার(১১ জুলাই) দুপুরে পৌর শহরের ক্বারী চাইনিজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, অবৈধ দখল, দূষণ, অপরিকল্পিত উন্নয়ন ও প্লাস্টিক বর্জ্যের কারণে দেশের নদী-নালা, খাল-বিল এবং প্রাকৃতিক পরিবেশ হুমকির মুখে পড়েছে। এসব সংকট মোকাবিলায় শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়। সামাজিক আন্দোলন ও জনসম্পৃক্ততাও জরুরি।

অনুষ্ঠানের একপর্যায়ে সর্বসম্মতিক্রমে সংগঠনের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির মধ্যে মোবারক আলম ভূইয়া আহবায়ক, যুগ্ন আহবায়ক জুবাইদুর রহমান মেহেদি ও সদস্য সচিব নোমান আহমেদ কে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়। কমিটি আগামী নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং নদী ও প্রকৃতি সংরক্ষণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের দায়িত্ব পালন করবে।

সভায় তরী বাংলাদেশের সিনিয়র সদস্য নাফিস আহমেদ সেলিম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন তরী বাংলাদেশের আহবায়ক শামীম আহমেদ, সোহেল রানা ভূইয়া, খালেদা মুন্নী, সুশান্ত পাল, খাইরুজ্জামান ইমরান, নাজমুল খান, শিপন কর্মকার, মোস্তফা দেলোয়ার ও স্থানীয় নেতৃবৃন্দ, সদস্য এবং পরিবেশ-সচেতন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আব্দুস সাকির ছোটন।
বক্তারা নদী ও পরিবেশ রক্ষায় সংগঠনের কার্যক্রম ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.