1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. yun_11@wp2shell.invalid : yun_11 :
চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান - alokitodesh
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন বাঞ্ছারামপুর গ্যাসের দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেটের অভিযোগ, তদন্তের দাবিতে মানববন্ধন জাতীয় নির্বাচনের অভিজ্ঞতায় স্থানীয় ভোটের প্রস্তুতি: ইসি সানাউল্লাহ

চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান

  • আপডেট : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ২৩ জন দেখেছেন

চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল বুধবার সেমিনার ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নজরুল বর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে দুই পর্বের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আগামীকাল সকাল ১০টা থেকে শুরু প্রথম পর্বের সেমিনারে ‘দেশপ্রেম, মানবতাবোধ এবং গণজাগরণে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করবেন চবি’র বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল আমিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান এবং বিশেষ অতিথি থাকবেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন।

সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার সাঈদ, অধ্যাপক ড. তাসলিমা বেগম এবং চবি’র নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ ফরিদুদ্দিন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এতে সঙ্গীত পরিবেশন করবেন প্রখ্যাত নজরুল সঙ্গীতশিল্পী ফেরদৌস আরা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সঙ্গীত বিভাগের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বিশেষ পরিবেশনা থাকবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ জহুর, নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ ফরিদুদ্দিন, বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার সাঈদ, নাট্যকলা বিভাগের সভাপতি ফাহমিদা সুলতানা তানজী এবং সঙ্গীত বিভাগের সভাপতি মিশকাতুল মমতাজ।

উল্লেখ্য, জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে গত ২৩ মে ময়মনসিংহের ত্রিশালে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নজরুল বর্ষ’ উদযাপনের ঘোষণা দেন। সেই ঘোষণার আলোকে ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত দেশব্যাপী নজরুল বর্ষ উদযাপিত হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.