1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. yun_11@wp2shell.invalid : yun_11 :
তামাকের ক্ষতি ও সচেতনতা নিয়ে জবি এন্টি টোব্যাকো ক্লাবের আয়োজন - alokitodesh
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন বাঞ্ছারামপুর গ্যাসের দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেটের অভিযোগ, তদন্তের দাবিতে মানববন্ধন জাতীয় নির্বাচনের অভিজ্ঞতায় স্থানীয় ভোটের প্রস্তুতি: ইসি সানাউল্লাহ

তামাকের ক্ষতি ও সচেতনতা নিয়ে জবি এন্টি টোব্যাকো ক্লাবের আয়োজন

  • আপডেট : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ২৩ জন দেখেছেন

জবি প্রতিনিধি,

‘তামাক পণ্য বর্জন করি, তামাক মুক্ত ক্যাম্পাস গড়ি’ স্লোগানকে সামনে রেখে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৬ উপলক্ষ্যে ধূমপান ও তামাক বিরোধী আলোচনা সভা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এন্টি টোব্যাকো ক্লাব।

আজ বৃহস্পতিবার (১৮ জুন ) তিনটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এন্টি টোব্যাকো ক্লাব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধূমপান ও তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টি, তামাকবিরোধী প্রচারণা পরিচালনা, তামাকমুক্ত ক্যাম্পাস গঠনে কাজ করা এবং শিক্ষার্থীদের জনস্বাস্থ্য ও সুস্থ জীবনধারা সম্পর্কে উদ্বুদ্ধ করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে।

অধ্যাপক ড. মো রফিকুল ইসলাম বলেন, “আমরা অনেক সেমিনার করেছি, আমরা অনেক র‍্যালি করেছি এখানে যারা উপস্থিত রয়েছে। ইভেন আলোচনা সভাও করেছি। সেখানে আমরা অনেক আলোচনায় এগুলো করেছি।”

বিটিটিএলএমএ এর সভাপতি এম. সাহাদত হোসেন সোহেল বলেন, “তরুণদের সুস্থ-সুশৃঙ্খল জীবন গঠনে সামাজিক সচেতনতার গুরুত্ব উল্লেখ করার পাশাপাশি, বক্তা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চমৎকার অবকাঠামো ও মেধার প্রশংসা করেন এবং সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এটিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি শীর্ষ সারির প্রতিষ্ঠানে রূপান্তর করা সম্ভব বলে নীতি-নির্ধারকদের দৃষ্টি আকর্ষণের আশ্বাস দেন।”

বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, “কেউ যদি তামাকের সাথে ইনভলভ হও, সেখান থেকে নিজেকে আগে বিরত করো। এবং তোমার সামনে কেউ যদি এ- এটার সাথে ইনভলভ হয়, সেই ক্ষেত্রে তোমার রোলটা কী হবে, সেটাও তুমি ডিটারমাইন করো।”

রেহনুৃৃমা আলীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিটিটিএলএমএ এর সভাপতি এম. সাহাদত হোসেন সোহেল, এন্টি টোব্যাকো ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মো রফিকুল ইসলাম সহএন্টি টোব্যাকো ক্লাবের সকল সদস্যসহ শিক্ষার্থীরা।

উল্লেখ্য, কোনো বিশ্ববিদ্যালয়ের প্রথম তামাক বিরোধী সংগঠন হিসেবে ২০২২ সালে এর আত্মপ্রকাশ ঘটে। ক্লাবটি তামাকবিরোধী প্রচারণা, সচেতনতা কার্যক্রম ও গবেষণাধর্মী কাজের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইতিমধ্যেই পরিচিতি অর্জন করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.