1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. yun_11@wp2shell.invalid : yun_11 :
বাঞ্ছারামপুর গ্যাসের দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেটের অভিযোগ, তদন্তের দাবিতে মানববন্ধন - alokitodesh
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন বাঞ্ছারামপুর গ্যাসের দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেটের অভিযোগ, তদন্তের দাবিতে মানববন্ধন জাতীয় নির্বাচনের অভিজ্ঞতায় স্থানীয় ভোটের প্রস্তুতি: ইসি সানাউল্লাহ

বাঞ্ছারামপুর গ্যাসের দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেটের অভিযোগ, তদন্তের দাবিতে মানববন্ধন

  • আপডেট : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৩১ জন দেখেছেন

এডি ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের রবির বাজারে এলপিজি গ্যাসের মূল্য নির্ধারণে কথিত সিন্ডিকেট, অতিরিক্ত দামে গ্যাস বিক্রি এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেওয়ার পর মানববন্ধন করেছেন স্থানীয় গ্যাস ব্যবসায়ীরা।

রোববার (৫ জুলাই) বিকেল ৫টায় ফরদাবাদ ইউনিয়নের রবির বাজারে আয়োজিত মানববন্ধনে স্থানীয় গ্যাস ব্যবসায়ীরা অংশ নেন। এ সময় তারা এলপিজি গ্যাসের বাজারে কথিত সিন্ডিকেট ভেঙে দিয়ে সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সরবরাহ নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, “আমরা কোনো সিন্ডিকেটের মাধ্যমে গ্যাস কিনতে চাই না। সরকার নির্ধারিত মূল্যে গ্যাস ক্রয় ও বিক্রির সুযোগ নিশ্চিত করতে হবে। বাজারে সুষ্ঠু প্রতিযোগিতা বজায় রেখে ব্যবসা পরিচালনার পরিবেশ সৃষ্টি করতে হবে।”
এর আগে গত ২৯ জুন একদল ক্ষুদ্র গ্যাস ব্যবসায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগে তারা উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করলেও স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি সিন্ডিকেট গড়ে এলপিজি গ্যাসের মূল্য নিজেদের ইচ্ছামতো নির্ধারণ করছেন এবং অন্য ব্যবসায়ীদের কম দামে গ্যাস বিক্রিতে বাধা দিচ্ছেন। অভিযোগপত্রে সাবেক চেয়ারম্যান আব্দুল আজিজ, আনাম মিয়া ও শিপনের নাম উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী ব্যবসায়ীদের দাবি, পাশের কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজারে প্রতি সিলিন্ডার এলপিজি গ্যাস বাঞ্ছারামপুরের তুলনায় ২০০ থেকে ৩০০ টাকা কম দামে পাওয়া যায়। কিন্তু সেখান থেকে গ্যাস সংগ্রহ করে আনতে গেলে পূর্বহাটি গাবতলী এলাকায় বাধার মুখে পড়তে হয়।
তাদের অভিযোগ, গ্যাসবাহী গাড়ি আটকে গালিগালাজ করা হয় এবং অন্য উপজেলা থেকে গ্যাস বাঞ্ছারামপুরে প্রবেশ করতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়। এমনকি দোকানে হামলা ও মালামাল আটকে দেওয়ার ভয়ও দেখানো হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ব্যবসায়ীদের ভাষ্য, বাজারে কৃত্রিমভাবে গ্যাসের দাম বাড়িয়ে রাখার কারণে সাধারণ ভোক্তাদের অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে। তাই অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং বাজারে স্বাভাবিক প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা।
এ বিষয়ে অভিযোগে নাম থাকা ডিলার ও সাবেক চেয়ারম্যান আব্দুল আজিজ অভিযোগ অস্বীকার করে বলেন, “আমরা প্রতিটি গ্যাসের সিলিন্ডারের সঙ্গে ক্যাশ মেমো দিয়ে থাকি এবং মূল্য লিখে দিই। কিন্তু অনেক দোকানদার সেই ক্যাশ মেমো নিতে আগ্রহী নন।
এ বিষয়ে উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট সূত্র জানায়, লিখিত অভিযোগটি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.