1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. yun_11@wp2shell.invalid : yun_11 :
জবির আইন ও বিজ্ঞান অনুষদে নতুন ডিন নিয়োগ - alokitodesh
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন বাঞ্ছারামপুর গ্যাসের দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেটের অভিযোগ, তদন্তের দাবিতে মানববন্ধন জাতীয় নির্বাচনের অভিজ্ঞতায় স্থানীয় ভোটের প্রস্তুতি: ইসি সানাউল্লাহ

জবির আইন ও বিজ্ঞান অনুষদে নতুন ডিন নিয়োগ

  • আপডেট : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ১৬ জন দেখেছেন

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন অনুষদ ও বিজ্ঞান অনুষদে নতুন ডিন নিয়োগ দেওয়া হয়েছে। আগামী দুই বছরের জন্য আইন অনুষদের ডিন হিসেবে আইন বিভাগের অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম এবং বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ আলম দায়িত্ব পালন করবেন।

বুধবার (১০ জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২২(৫) ধারা অনুযায়ী বর্তমান ডিনদের মেয়াদ শেষ হওয়ায় সংশ্লিষ্ট অনুষদভুক্ত বিভাগসমূহের অধ্যাপকদের মধ্য থেকে নতুন ডিন নিয়োগ দেওয়া হয়েছে।

এতে বলা হয়, আইন অনুষদের বর্তমান ডিনের মেয়াদ আগামী ১৫ জুন ২০২৬ তারিখে শেষ হওয়ায় আইন বিভাগের অধ্যাপক ড. মো. শহিদুল ইসলামকে পরবর্তী দুই বছরের জন্য আইন অনুষদের ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
একইভাবে বিজ্ঞান অনুষদের বর্তমান ডিনের মেয়াদ ১৫ জুন ২০২৬ তারিখে পূর্ণ হওয়ায় রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ আলমকে আগামী দুই বছরের জন্য বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, উভয় নিয়োগ আগামী ১৬ জুন ২০২৬ থেকে কার্যকর হবে। দায়িত্ব পালনকালে তারা বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ সিদ্ধান্তে দুই অনুষদের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.