1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. yun_11@wp2shell.invalid : yun_11 :
বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে ২৭ কিলোমিটার জমি দিলেন শুভেন্দু - alokitodesh
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন বাঞ্ছারামপুর গ্যাসের দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেটের অভিযোগ, তদন্তের দাবিতে মানববন্ধন

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে ২৭ কিলোমিটার জমি দিলেন শুভেন্দু

  • আপডেট : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ২৯ জন দেখেছেন

এডি ডেস্ক

পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পরেই বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, ৪৫ দিনের মধ্যে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া জন্য সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফকে) জমি হস্তান্তর করা হবে। এরই মধ্যে জমি হস্তান্তরের অনুমোদন দিয়েছে পশ্চিমবঙ্গের বিজেপি শাসিত সরকার। বুধবার (২০ মে) পশ্চিমবঙ্গ সরকারের সচিবালয় নবান্নে বিএসএফের কর্মকর্তাদের নিয়ে এক বিশেষ বৈঠক করেন শুভেন্দু অধিকারী। ওই বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব।দুসপ্তাহে মধ্যে জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এদিন পশ্চিমবঙ্গের সচিবালয় নবান্ন সভাঘর থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, দুই সপ্তাহের মধ্যে বিএসএফকে আন্তর্জাতিক সীমান্তের একটা অংশে কাঁটাতার দেওয়ার জন্য জমি তুলে দেওয়া হলো। ২৭ কিলোমিটার জমি কাঁটাতার দেওয়ার জন্য বিএসএফের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

শুভেন্দু অধিকারী বলেন, আমাদের যে দীর্ঘদিনের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ বর্ডার এবং রাজ্যের জন্য সুরক্ষার প্রশ্নে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মুখমন্ত্রীর শুভেন্দু অধিকারীর বলেন, ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের সীমান্ত চার হাজার কিলোমিটার। পশ্চিমবঙ্গে ২২০০ কিলোমিটার। চারটি রাজ্যে ওখানকার রাজ্য সরকার বিএসএফের চাহিদা অনুযায়ী পূর্ণাঙ্গ জমি হস্তান্তর করেছে। আমাদের রাজ্যে ১৬০০ কিলোমিটার কাঁটাতার দেওয়া রয়েছে। মিনিমাম ৬০০ কিলোমিটার কাঁটাতারের জন্য আমাদের সীমান্তের যে কাঁটাতার সম্পূর্ণ করতে পারিনি। এর মধ্যে ৫৫৫ কিলোমিটার এমন এলাকা রয়েছে যেখানে রাজ্য সরকার চাইলে বিএসএফকে জমি দিতে পারতো।

এমবি

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.