1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. yun_11@wp2shell.invalid : yun_11 :
যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের পদত্যাগ - alokitodesh
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন বাঞ্ছারামপুর গ্যাসের দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেটের অভিযোগ, তদন্তের দাবিতে মানববন্ধন জাতীয় নির্বাচনের অভিজ্ঞতায় স্থানীয় ভোটের প্রস্তুতি: ইসি সানাউল্লাহ

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের পদত্যাগ

  • আপডেট : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৩৪ জন দেখেছেন

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের (ডিএনআই) পরিচালকের পদ থেকে পদত্যাগ করছেন তুলসী গ্যাবার্ড। বিরল ধরনের অস্থি ক্যানসারে (বোন ক্যানসার) আক্রান্ত স্বামীর পাশে থাকতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার (২২ মে) তিনি নিজেই এই ঘোষণা দেন।

আগামী ৩০ জুন থেকে তার এই পদত্যাগ কার্যকর হবে বলে জানানো হয়েছে।

প্রেসিডেন্টের কাছে পাঠানো পদত্যাগপত্রে তুলসী গ্যাবার্ড লিখেছেন, এই পদে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ায় তিনি প্রেসিডেন্টের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। গত দেড় বছর ধরে জাতীয় গোয়েন্দা বিভাগের নেতৃত্ব দিতে পারা তার জন্য অত্যন্ত সম্মানের বিষয় ছিল।

নিজের পারিবারিক সংকটের কথা উল্লেখ করে গ্যাবার্ড জানান, সম্প্রতি তার স্বামী আব্রাহাম বিরল এক ধরনের অস্থি ক্যানসারে আক্রান্ত হয়েছেন। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, আগামী দিনগুলোতে তার স্বামীকে বড় ধরনের শারীরিক ও মানসিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হবে।

পদত্যাগপত্রে তিনি আরও লেখেন, “এই মুহূর্তে জনসেবা থেকে সাময়িকভাবে সরে দাঁড়িয়ে স্বামীর পাশে থাকাকেই আমি সবচেয়ে বড় দায়িত্ব বলে মনে করছি।” স্বামী আব্রাহামকে নিজের শক্তির মূল উৎস উল্লেখ করে গ্যাবার্ড বলেন, জীবনের এই কঠিন সময়ে তিনি স্বামীর পাশে থেকে তাকে পূর্ণ সমর্থন ও শক্তি জোগাতে চান।

সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পদে তুলসী গ্যাবার্ডের আকস্মিক পদত্যাগের সিদ্ধান্ত ওয়াশিংটনের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে বেশ সাড়া ফেলেছে। তবে পারিবারিক ও মানবিক কারণে নেওয়া তার এই সিদ্ধান্তকে অনেকেই ইতিবাচক ও সম্মানজনক হিসেবে দেখছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.