1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. yun_11@wp2shell.invalid : yun_11 :
হরমুজ নিয়ন্ত্রণ নিয়ে ইরান-যুক্তরাষ্ট্র নতুন উত্তেজনা, নীরব ওমান - alokitodesh
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন বাঞ্ছারামপুর গ্যাসের দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেটের অভিযোগ, তদন্তের দাবিতে মানববন্ধন

হরমুজ নিয়ন্ত্রণ নিয়ে ইরান-যুক্তরাষ্ট্র নতুন উত্তেজনা, নীরব ওমান

  • আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৩৯ জন দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক :
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও সম্ভাব্য টোল ব্যবস্থা ঘিরে ইরান, যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। প্রণালিটির ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে সমন্বয়ের দাবি করেছে ইরান। যদিও এ বিষয়ে এখনও প্রকাশ্যে কিছু বলেনি মাস্কাট। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর দশ সপ্তাহের বেশি সময় ধরে হরমুজ প্রণালি দিয়ে বন্ধ জাহাজ চলাচল। এই প্রণালি দিয়েই স্বাভাবিক সময়ে বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত তেলের পাঁচ ভাগের এক ভাগ যেত। এখন সেই পথ খোলার শর্ত নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক।

পাশাপাশি প্রণালির দক্ষিণ দিকে ওমানের একটি বিচ্ছিন্ন ভূখণ্ড ‘মুসান্দাম’ অবস্থিত হওয়ায় অনিবার্যভাবে এই সংকটে জড়িয়ে পড়েছে দেশটি। ভারতে এক বক্তব্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইরান ও ওমানের আঞ্চলিক জলসীমায় অবস্থিত। মাঝখানে কোনো আন্তর্জাতিক জলসীমা নেই। তাই প্রণালির ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে সমন্বয় করছে তারা। জলপথ দিয়ে যাতায়াতকারী প্রতিটি জাহাজকে নিবন্ধনের পাশাপাশি ব্যারেল প্রতি প্রায় এক ডলার হারে ফির দাবি ইরানের। তবে এই প্রণালিকে ঘিরে এখনও নিজেদের অবস্থান স্পষ্ট করেনি ওমান। যুক্তরাষ্ট্র বলছে, হরমুজে কোনো ধরনের টোল বা ফি ব্যবস্থা গ্রহণযোগ্য নয়। তাদের দাবি, ওমানও একই অবস্থানে রয়েছে।

হোয়াইট হাউসের মতে, এমন ব্যবস্থা বৈশ্বিক জাহাজ চলাচলের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করবে। এমনকি এ ধরনের পদক্ষেপে নৌ চলাচলে বাধা এলে যুক্তরাষ্ট্র তা প্রতিরোধ করবে। চলমান পরিস্থিতিতে ওমানের অবস্থান নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দেশটি একদিকে ইরানের সঙ্গে ভৌগোলিকভাবে যুক্ত, অন্যদিকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর কৌশলগত অংশীদার। ফলে হরমুজ ইস্যুতে দু’পক্ষের চাপের মুখে পড়েছে মাস্কাট। বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালি বিশ্বের তেল পরিবহনের গুরুত্বপূর্ণ রুট হওয়ায় এই টানাপোড়েন বৈশ্বিক জ্বালানি বাজারেও প্রভাব ফেলতে পারে। ইরানের প্রস্তাবিত টোল ব্যবস্থা ও নতুন প্রশাসনিক কাঠামো নিয়ে আন্তর্জাতিক আইন ও নৌচলাচলের স্বাধীনতা প্রশ্নের মুখে পড়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.