1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. w2s_b427a3376ad7@wp2shell.local : w2s_b427a3376ad7 :
  5. yun_11@wp2shell.invalid : yun_11 :
আগামী সপ্তাহে বৈঠকে বসছেন ট্রাম্প ও শি জিনপিং - alokitodesh
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
সেচ মোটরের প্রলোভনে টাকা ও চেক নিয়ে প্রতারণার অভিযোগ, সাদুল্লাপুরে কথিত সাংবাদিক শাহীনের বিরুদ্ধে কৃষকের সংবাদ সম্মেলন কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

আগামী সপ্তাহে বৈঠকে বসছেন ট্রাম্প ও শি জিনপিং

  • আপডেট : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১৯ জন দেখেছেন

এডি ডেস্ক

বর্তমান বিশ্বের দুই প্রভাবশালী নেতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী সপ্তাহে বেইজিংয়ে এক উচ্চপর্যায়ের সম্মেলনে মিলিত হতে যাচ্ছেন। দুই পরাশক্তির মধ্যকার পরবর্তী ধাপের প্রতিদ্বন্দ্বিতা নির্ধারণে এ বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া দুই দিনব্যাপী এই সম্মেলনে ইরান যুদ্ধ, বাণিজ্য, তাইওয়ানসহ বিভিন্ন অমীমাংসিত বিষয়ে আলোচনার কথা রয়েছে। এর আগে গত অক্টোবরে দক্ষিণ কোরিয়ায় তাদের শেষ দেখা হয়েছিল, যেখানে দুই দেশ একটি বাণিজ্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল।

বর্তমানে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসন ব্যস্ত সময় পার করছে। ইরান চীনের ঘনিষ্ঠ সহযোগী হওয়ায় এই যুদ্ধ নিয়ে দুই দেশের মধ্যে মতভেদ রয়েছে। অন্যদিকে, শ্লথ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জ্বালানির উচ্চমূল্য নিয়ে চ্যালেঞ্জের মুখে রয়েছেন শি জিনপিং।

আলোচনায় যা থাকছে

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ‘ফাইভ বিস’-এর (বোয়িং বিমান, গরুর মাংস, সয়াবিন এবং ইনভেস্টমেন্ট ও ট্রেড বোর্ড গঠন) ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। অন্যদিকে, চীন ‘থ্রি টিস’ (শুল্ক বা ট্যারিফ, প্রযুক্তি ও তাইওয়ান) নিয়ে আলোচনার পক্ষপাতী। বেইজিং গত বছরের বাণিজ্যবিরতির মেয়াদ বাড়ানো এবং সেমিকন্ডাক্টর রপ্তানিতে নিয়ন্ত্রণ শিথিলের দাবি জানাতে পারে। এছাড়া ট্রাম্প হংকংয়ের গণতন্ত্রপন্থি অ্যাক্টিভিস্ট জিমি লাইয়ের কারাদণ্ডের বিষয়টি উত্থাপন করতে পারেন বলে জানা গেছে।

ফলাফল নিয়ে প্রত্যাশা

বিশেষজ্ঞদের মতে, এই বৈঠক থেকে বড় কোনো অর্থনৈতিক চুক্তি বা গভীর সংকট সমাধানের সম্ভাবনা কম। তবে বিনিয়োগসংক্রান্ত কিছু ছোট চুক্তি এবং গত বছরের বাণিজ্যবিরতির মেয়াদ বাড়ানোর মতো ফলাফল আসতে পারে।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.