1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. yun_11@wp2shell.invalid : yun_11 :
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপের সুযোগ - alokitodesh
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন বাঞ্ছারামপুর গ্যাসের দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেটের অভিযোগ, তদন্তের দাবিতে মানববন্ধন

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপের সুযোগ

  • আপডেট : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ২০ জন দেখেছেন

এডি ডেস্ক

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপের মাধ্যমে এমবিএ প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, জাজ বিজনেস স্কুল। বোস্তানি ফাউন্ডেশনের ‘কেমব্রিজ বিশ্ববিদ্যালয় এমবিএ স্কলারশিপ’-এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

ইউনিভার্সিটি অব কেমব্রিজ হলো যুক্তরাজ্যের কেমব্রিজে অবস্থিত একটি কলেজিয়েট গবেষণা বিশ্ববিদ্যালয়। যেটি ১২০৯ সালে প্রতিষ্ঠিত হয়। কেমব্রিজ ইংরেজিভাষী বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম বিশ্ববিদ্যালয় এবং বিশ্বের তৃতীয় প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। কেমব্রিজ জাজ বিজনেস স্কুল (জেবিএস) ১৯৯০ সালে জাজ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট স্টাডিজ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল।

অধ্যয়নের ক্ষেত্র

অ্যাকাউন্টিং ও ফিন্যান্স, অর্থনীতি, বিপণন, মানবসম্পদ ব্যবস্থাপনা, কৌশলগত ব্যবস্থাপনা, অপারেশনাল ম্যানেজমেন্ট। এ ছাড়া কেমব্রিজ জাজ বিজনেস স্কুলের অধীনে এন্ট্রাপ্রেনিউরশিপ ও ইনোভেশন, সোশ্যাল ইনোভেশন এবং সাসটেইনেবিলিটি, বিজনেস অ্যানালিটিকস, সাপ্লাই চেইন ম্যানেজমেন্টসহ আরও কিছু ঐচ্ছিক কোর্সে অংশগ্রহণের সুযোগ রয়েছে।

সুযোগ-সুবিধা

*৭৫ শতাংশ টিউশন ফি মওকুফ করবে;

*বোস্তানি ফাউন্ডেশন কর্তৃক দুই মসের ইন্টার্নশিপ সুবিধা;

*বিনা মূল্যে আবাসনের ব্যবস্থা;

*ভ্রমণ খরচ প্রদান করা হবে;

 

আবেদনের যোগ্যতা

*যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন;

*ভালো অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ডের অধিকারী হতে হবে;

*কেমব্রিজের এমবিএ প্রোগ্রাম থেকে ভর্তির অফার পেতে হবে;

*স্নাতকে ভালো ফলধারী হতে হবে;

*জিম্যাট স্কোর প্রদান করতে হবে;

প্রয়োজনীয় নথিপত্র

*জীবনবৃত্তান্ত (সিভি);

*ছবি;

*জিম্যাট স্কোরের সনদ;

*রেফারেন্স লেটার;

নথিপত্রের একটি অনুলিপি admissions@boustany-foundation.org ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনপ্রক্রিয়া

আবেদন করতে ও আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ মে ২০২৬।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.