1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. yun_11@wp2shell.invalid : yun_11 :
বেরোবিতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো ‘এশিয়া পোস্ট’ - alokitodesh
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন বাঞ্ছারামপুর গ্যাসের দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেটের অভিযোগ, তদন্তের দাবিতে মানববন্ধন

বেরোবিতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো ‘এশিয়া পোস্ট’

  • আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬
  • ২৯ জন দেখেছেন

বেরোবি প্রতিনিধি:

নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অনলাইন ও মাল্টিমিডিয়াভিত্তিক সংবাদমাধ্যম ‘এশিয়া পোস্ট’। সারা দেশের সাথে মিল রেখে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েও  কেক কেটে ‘এশিয়া পোস্ট’ এর উদ্বোধনী অনুষ্ঠান পালন করা হয়েছে।

সোমবার (১১ মে) বিকাল সাড়ে ৫টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে
এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে এশিয়া পোস্টের সফলতা কামনা করেন। তারা বলেন, নতুন এই গণমাধ্যমটি সাংবাদিকতায়  নতুন দ্বার উন্মোচন করবে।

এআইএস বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক উমর ফারুক বলেন, “এশিয়া পোস্ট  অসাম্প্রদায়িক চেতনার কথা বলবে, বাংলাদেশের কথা বলবে, মুক্তিযুদ্ধের কথা বলবে, সর্বোপরি বিশ্বের যে কোনো প্রান্তের সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সংবাদ এশিয়া পোস্ট তুলে ধরবে আমরা এই ভরসা রাখি। এশিয়া পোস্টের কাছে আমাদের প্রত্যাশা, যে স্বপ্ন নিয়ে পাঠকরা অপেক্ষা করছে, সেই স্বপ্নই হয়তো পূরণ করবে।”

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ,তথ্য ও প্রকাশনা  দপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী বলেন, এশিয়া পোস্ট রাষ্ট্রের  গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে,  এশিয়া পোস্টের এই উদ্বোধনের ঐতিহাসিক প্রেক্ষাপটের আমি অংশীদার হতে পেরেছি, এজন্য আমি কৃতজ্ঞতা পোষণ করছি। এশিয়া পোস্ট বাংলাদেশের জনমানুষের, সর্বোপরি সকলের আশা-আকাঙ্ক্ষা পূরণ করবে এই প্রত্যাশা করছি।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা  দপ্তরের পরিচালক  অধ্যাপক ড. ইলিয়াছ প্রামাণিক বলেন, বিশ্ববিদ্যালয়ের সংকটাপন্ন লগ্নে সংবাদকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের বিশ্ববিদ্যালয়কে সঠিক পথে পরিচালনা করার জন্য বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রকৃত চিত্র জাতির সামনে তুলে ধরবে এশিয়া পোস্টের নিকট এই প্রত্যাশা করি। আমরা বিভিন্ন সংবাদমাধ্যমে লক্ষ মিথ্যা কিংবা অসত্য তথ্যের মাধ্যমে আমাদের ক্যাম্পাসের ইমেজ নষ্ট করে, সেক্ষেত্রে এশিয়া পোস্ট সত্য তথ্য তুলে ধরে মোকাবেলা করবে বলে আমরা আশা করছি।”

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, এশিয়া পোস্টের আনুষ্ঠানিক যাত্রায় আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভকামনা রইল। আমরা আশা করি, গণমাধ্যমটি বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে ন্যায় ও সত্যের পক্ষে সোচ্চার থাকবে। সমাজের অন্যায়, অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে সংবাদমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই জায়গা থেকে এশিয়া পোস্ট সমাজের দর্পণ হিসেবে দায়িত্বশীল ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।

তিনি আরও বলেন, এশিয়া পোস্টের এই অগ্রযাত্রা যেন নিরবচ্ছিন্নভাবে এগিয়ে চলে এবং উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করে। দেশ ও জাতির কল্যাণে গণমানুষের কণ্ঠস্বর হয়ে কাজ করবে—এটাই আমাদের প্রত্যাশা। এশিয়া পোস্ট পরিবারের সকল সদস্যের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।

উল্লেখ্য যে, বেরোবিতে এশিয়া পোস্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর,রেজিস্ট্রার,ছাত্র উপদেষ্টা,শিক্ষক-কর্মকর্তা, জনসংযোগ কর্মকর্তাগণ এবং  বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যগণ উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.