1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. yun_11@wp2shell.invalid : yun_11 :
রোহিঙ্গা শিশুদের শিক্ষা নিশ্চিত করা জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ - alokitodesh
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন বাঞ্ছারামপুর গ্যাসের দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেটের অভিযোগ, তদন্তের দাবিতে মানববন্ধন

রোহিঙ্গা শিশুদের শিক্ষা নিশ্চিত করা জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

  • আপডেট : রবিবার, ১০ মে, ২০২৬
  • ৩২ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক:

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, মানবিক সংকটের মধ্যেও শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা একটি প্রজন্মকে সহিংসতা, হতাশা ও অনিশ্চিত ভবিষ্যৎ থেকে দূরে রাখার কার্যকর উপায়।

রবিবার (১০ মে) কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন লার্নিং সেন্টার পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী ইউনিসেফ ও ব্র্যাক পরিচালিত তিনটি লার্নিং সেন্টার ঘুরে দেখেন। এ সময় তিনি রোহিঙ্গা শিশুদের সঙ্গে কথা বলেন এবং তাদের স্বপ্ন, ভবিষ্যৎ পরিকল্পনা ও শিক্ষাজীবনের অভিজ্ঞতার কথা শোনেন।

পরিদর্শনকালে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করেন প্রতিমন্ত্রী। লার্নিং সেন্টারের শিক্ষকরা শিক্ষাদান কার্যক্রমে অবকাঠামোগত সীমাবদ্ধতা, শিক্ষাসামগ্রীর ঘাটতি ও প্রশিক্ষণসংক্রান্ত নানা চ্যালেঞ্জের বিষয় তুলে ধরেন।

ববি হাজ্জাজ বলেন, ‘প্রতিটি শিশুরই স্বপ্ন দেখার অধিকার রয়েছে। কোনো শিশুই যেন শিক্ষার বাইরে না থাকে, সে জন্য বাংলাদেশ সরকার আন্তরিকভাবে কাজ করছে।’

তিনি আরও বলেন, রোহিঙ্গা শিশুদের জন্য নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়, উন্নয়ন সহযোগী ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসব লার্নিং সেন্টারে মিয়ানমার কারিকুলাম অনুসরণ করে গ্রেড-১২ পর্যন্ত পাঠদান করা হয়। সেখানে মিয়ানমার ভাষা, ইংরেজি, গণিত, ভূগোল, ইতিহাস ও বিজ্ঞান বিষয়ে শিক্ষা দেওয়া হচ্ছে।

পরিদর্শনের সময় ইউনিসেফের চিফ অব এডুকেশন দীপা সরকার, এডুকেশন ম্যানেজার লুইজ লিক, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের কর্মকর্তারা এবং ব্র্যাকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে কক্সবাজার সদরের লিডারশিপ ট্রেনিং সেন্টারে জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নিয়ে আয়োজিত প্রকল্প ব্যবস্থাপনা ও অ্যাডভান্সড আইসিটি বিষয়ে এক প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।

এমআই

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.