1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. yun_11@wp2shell.invalid : yun_11 :
ফেলোশিপ নিয়ে জার্মানিতে পোস্ট-ডক্টরেট করার সুযোগ - alokitodesh
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন বাঞ্ছারামপুর গ্যাসের দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেটের অভিযোগ, তদন্তের দাবিতে মানববন্ধন

ফেলোশিপ নিয়ে জার্মানিতে পোস্ট-ডক্টরেট করার সুযোগ

  • আপডেট : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৩৬ জন দেখেছেন

এডি ডেস্ক

আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিনা মূল্যে জার্মানিতে পোস্ট-ডক্টরাল ডিগ্রি ও অভিজ্ঞ গবেষকদের গবেষণাকাজ পরিচালনার সুযোগ দিচ্ছে হামবোল্ট রিসার্চ ফেলোশিপ। বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য সব দেশের শিক্ষার্থীরা এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনপ্রক্রিয়া চলমান রয়েছে।

হামবোল্ট রিসার্চ ফেলোশিপ আলেকজান্ডার ভন হামবোল্ট ফাউন্ডেশন দ্বারা অর্থায়িত হয়ে থাকে। সারা বিশ্ব থেকে পোস্ট-ডক্টরাল ডিগ্রি গ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের এবং উচ্চ যোগ্যতাসম্পন্ন গবেষকদের স্পন্সর করে থাকে এ ফেলোশিপ।

সুযোগ-সুবিধা

*গবেষণা স্পন্সরশিপ থেকে পোস্ট-ডক্টরাল ডিগ্রি অর্জনের সুবিধা;

*বিনা মূল্যে গবেষণা পরিচালনার সুযোগ;

*পোস্ট-ডক্টরাল ডিগ্রির জন্য প্রতি মাসে €২৬৭০ প্রদান করা হবে;

*গবেষণাকাজ পরিচালনার জন্য প্রতি মাসে €3,170 প্রদান করা হবে;

*শিশুদের ও বৈবাহিক অংশীদারদের জন্য পারিবারিক সুবিধা, ব্যক্তিগত পূর্ণ স্বাস্থ্যবিমার জন্য ভর্তুকি ও ভ্রমণ খরচের জন্য ভাতাসহ আরও আর্থিক সহায়তা প্রদান করা হয়;

প্রয়োজনীয় নথিপত্র

*জীবনবৃত্তান্ত (দুই পৃষ্ঠা সর্বাধিক);

*গবেষণার রূপরেখা (পাঁচ পৃষ্ঠা সর্বাধিক);

*আপনার প্রকাশনার সম্পূর্ণ তালিকা;

*নির্বাচিত মূল প্রকাশনার তালিকা;

*মূল প্রকাশনা;

*ডক্টরেট ডিগ্রির সনদপত্র;

যেসব বিষয় খেয়াল রাখবেন

প্রতিবছর বিশ্বের অসংখ্য গবেষক এই ফেলোশিপের জন্য আবেদন করে থাকে। তাই আপনাকে নির্ধারিত সময়ের আগেই পূরণকৃত আবেদনপত্র এবং প্রয়োজনীয় কোনো অতিরিক্ত নথি পাঠিয়ে দিতে হবে। আবেদন-প্রক্রিয়া সাধারণত চার থেকে আট মাসের মধ্যে সম্পন্ন করা হয়। অসম্পূর্ণ বা ভুল আবেদনপত্রগুলো প্রক্রিয়া করতে বেশি সময় নেয় এবং প্রায়ই পরবর্তী নির্বাচন কমিটির বৈঠকে স্থগিত করা হয়। তাই কোনো ভুল করা যাবে না। সাধারণত ফেলোশিপের আবেদনগুলো পর্যালোচনা করার জন্য নির্বাচন কমিটি প্রতি মার্চ, জুলাই এবং নভেম্বর মাসে মিলিত হয়।

এ বিষয়ে আরো বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে

এমবি

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.