এডি ডেস্ক
আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে ইন্দোনেশিয়ার মুহাম্মাদিয়াহ ইউনিভার্সিটি অব সুরাকার্তা (ইউএমএস)। ”ইন্টারন্যাশনাল প্রায়োরিটি স্কলারশিপের (আইপিএস)” আওতায় শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ পাবেন। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
স্কলারশিপ সময়কাল
*স্নাতক প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য আট সেমিস্টার বরাদ্দ
*স্নাতকোত্তর প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য চার সেমিস্টার বরাদ্দ
*ডক্টরাল প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য ছয় সেমিস্টার
সুযোগ-সুবিধা
*সম্পূর্ণ টিউশন মওকুফ করবে;
*জীবনযাত্রার ভাতা হিসেবে প্রতি মাসে ১৭ লাখ ৫০ হাজার আইডিআর প্রদান করবে;
*বই ভাতা হিসেবে প্রতি মাসে ৫০ হাজার আইডিআর প্রদান করবে;
*স্বাস্থ্যবিমা;
*বিমানে যাতায়াতের টিকিট;
অধ্যয়নের বিষয়
শিক্ষা অনুষদ, অর্থনীতি ও ব্যবসা অনুষদ, আইন অনুষদ, প্রকৌশল অনুষদ, ফার্মেসি অনুষদ, মনোবিজ্ঞান অনুষদ, ভূগোল অনুষদ, ইসলামিক স্টাডিজ অনুষদ, স্বাস্থ্য অনুষদ, যোগাযোগ ও তথ্যবিজ্ঞান অনুষদ।
প্রয়োজনীয় নথিপত্র
*ছবি;
*অ্যাকাডেমিক সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট;
*ভাষা সার্টিফিকেট;
*বৈধ পাসপোর্ট;
*অ্যাকাডেমিক সুপারিশপত্র;
*মোটিভেশন লেটার;
*তত্ত্বাবধায়কের সুপারিশপত্র;
*মেডিকেল রিপোর্ট;
আবেদনের যোগ্যতা
আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে। স্নাতকের জন্য উচ্চমাধ্যমিকের, স্নাতকোত্তরের জন্য স্নাতক এবং পিএচডির জন্য স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।
আবেদনপদ্ধতি
অনলাইনে আবেদন করা যাবে। আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ মে ২০২৬। বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
Leave a Reply