1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. yun_11@wp2shell.invalid : yun_11 :
চরফ্যাশনে যুবদল নেতা পরিচয়ে দুই জামায়াত নেতাকে নির্যাতনের অভিযোগ - alokitodesh
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন বাঞ্ছারামপুর গ্যাসের দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেটের অভিযোগ, তদন্তের দাবিতে মানববন্ধন

চরফ্যাশনে যুবদল নেতা পরিচয়ে দুই জামায়াত নেতাকে নির্যাতনের অভিযোগ

  • আপডেট : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৪১ জন দেখেছেন

নুরুল্লাহ ভূইয়া, চরফ্যাশন(ভোলা)

ভোলার চরফ্যাশনের আসলামপুরে স্থানীয় জামায়াত কর্মী আব্দুল জলিলকে ক্লাবে আটক রেখে হাত পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করার অভিযোগ উঠেছে শাহিন দালালের নেতৃত্বে একাধিক ব্যক্তির বিরুদ্ধে । মঙ্গলবার রাত নয়টার দিকে আসলামপুর ইউনিয়নের আবুগঞ্জ বাজারে এই ঘটনা ঘটে।

শাহীন নিজেকে আসলামপুর ইউনিয়ন যুবদল নেতা পরিচয় দিয়ে থাকেন । নির্যাতনের শুরুতে আব্দুল জলিলের সাথে থাকা আসলামপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি মাওলানা মাহবুবকেও পিটিয়ে রক্তাক্ত করা হয়। ঘটনা শুনে পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে।

চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আব্দুল জলিল জানান, আমি ও মাহবুব ভাই এশার নামাজ পড়ে আবু গঞ্জ বাজারের একটি দোকানে চা পান করে বের হতেই শাহীন আমাকে কথা আছে বলে তার দোকানের পিছনে ডেকে নিয়ে যায়। এ সময় আমি কিছু বুঝে উঠার আগেই শাহিন
তারেক, মোতাহার, নুরু, জসিম, শাহাবুদ্দিন, ফয়সাল সহ আরো একাধিক ব্যক্তি আমাকে লাঠি দিয়ে পিটাতে থাকে , আমাকে বাঁচাতে আমার সাথে থাকা মাওলানা মাহবুবুর রহমান এগিয়ে আসলে তাকেও তারা পিটিয়ে কপাল ও হাত ফাটিয়ে দেয়। শাহিন ও তার লোকজনের বেধড়ক মারে আমি ঘটনাস্থলে অজ্ঞান হয়ে যাই, পরে তারা আমাকে টেনে তাদের ক্লাবে নিয়ে আসলে আমার জ্ঞান ফিরে আসায় আবারো আমাকে হাত পা বেঁধে মোটা পাইপ দিয়ে আমার শরীরের বিভিন্ন স্থানে পেটাতে থাকে । আমার পকেট থেকে ৭ হাজার টাকা ও মোবাইল নিয়ে যায়। দ্বিতীয় দফা তাদের মারধরে আমি আবার অজ্ঞান হয়ে যাই।
বিষয়টি নিয়ে শাহিন দালালের সাথে যোগাযোগ করা হলে সে জানায়, আমি এ ঘটনায় জড়িত নই। শুনেছি ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে মারামারি’র ঘটনা ঘটেছে। উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম রাসেল বলেন, যুবদলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত করায় কেউ নিজেকে ইউনিয়ন যুবদলের পরিচয় দেওয়ার সুযোগ নেই। তাছাড়া এই নামের কাউকে আমি চিনিনা, ব্যক্তির অপকর্মের দায় দল নিবে না।

ভোলা-৪ আসনের এমপি, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, নিজ দলের লোকদের মতো অন্য দলের লোকেরাও তার কাছে নিরাপদ। তবে দুর্বৃত্তদের কোন স্থান তার কাছে নেই।

চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (তদন্ত) খলিলুর রহমান বলেন, ঘটনা শুনে পুলিশের ইমারজেন্সি টিম গিয়ে মারধরের শিকার দুই জনকে উদ্ধার করেছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.