নাটোর প্রতিনিধি
নাটোর সদর উপজেলায় গ্রাম আদালত সক্রিয়রণ ৩য় পর্যায় প্রকল্পের উদ্যোগে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন র্যালি ও ভিডিও শো অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার(২১ মে ) সদর উপজেলার ছাতনী ইউনিয়নে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় স্থানীয় সরকার বিভাগের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পেইনে গ্রাম আদালত বিষয়ক বিভিন্ন ভিডিও প্রদর্শন উপস্থাপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়নের প্রসাশনিক কর্মকর্তা মঞ্জিরা পারভীন, ইউনিয়নের বিএনপির সভাপতি মোঃ সাইফুল ইসলামসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃত্ববৃন্দ । অনুষ্ঠানটি উপস্থাপন ও সঞ্চালন করেন মোঃ বিপ্লব হোসেন, উপজেলা কো-অর্ডিনেটর গ্রাম আদালত প্রকল্প। আরো উপস্থিত ছিলেন, ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাবসহকারী কাম কম্পিউটার অপারেটর গ্রাম পুলিশসহ অত্র ইউনিয়নের জনসাধারণ।
Leave a Reply