1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. yun_11@wp2shell.invalid : yun_11 :
ফ্রিজ কিনেই ভাগ্যবদল, নাটোরের গৃহবধূ আফরোজার হাতে ১০ লাখ টাকা - alokitodesh
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন বাঞ্ছারামপুর গ্যাসের দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেটের অভিযোগ, তদন্তের দাবিতে মানববন্ধন

ফ্রিজ কিনেই ভাগ্যবদল, নাটোরের গৃহবধূ আফরোজার হাতে ১০ লাখ টাকা

  • আপডেট : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৫৯ জন দেখেছেন

কাজী মাহমুদুল হাসান, নাটোর :

একটি ফ্রিজ কিনেই বদলে গেল জীবনের চাকা। নাটোরের বাগাতিপাড়া উপজেলার এক সাধারণ গৃহবধূ মোছাম্মদ আফরোজা বেগম এখন আলোচনার কেন্দ্রবিন্দু। ওয়ালটন এর ডিজিটাল ক্যাম্পেইনে অংশ নিয়ে তিনি জিতে নিয়েছেন ১০ লাখ টাকা। এ ঘটনায় পরিবারজুড়ে আনন্দের বন্যা বইছে, আর পুরো এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য।

শনিবার (১৬ মে) বিকেলে বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ওয়ালটন প্লাজার সামনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তার হাতে তুলে দেওয়া হয় ১০ লাখ টাকার চেক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান, চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম এবং ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পুরো অনুষ্ঠানস্থলে ছিল উৎসবমুখর পরিবেশ; সাধারণ মানুষ ভিড় করেন ভাগ্যবান এই ক্রেতাকে এক নজর দেখতে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশীয় পণ্যের প্রতি মানুষের আস্থা দিন দিন বাড়ছে। বিদ্যা সিনহা মিম বলেন, “ওয়ালটন এখন শুধু একটি ব্র্যান্ড নয়, এটি দেশের গর্ব। দেশীয় প্রযুক্তি পণ্য আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করছে, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের।”

ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান বলেন, “গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টিই আমাদের মূল লক্ষ্য। একজন সাধারণ গৃহবধূর হাতে ১০ লাখ টাকা তুলে দিতে পারা আমাদের প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন।”

চিত্রনায়ক আমিন খান বলেন, “একটি পণ্য কিনে এমন পুরস্কার পাওয়া সত্যিই অভিনব উদ্যোগ। এতে গ্রাহকদের আগ্রহ ও আস্থা আরও বাড়বে।”

জানা গেছে, চলতি মাসের ৩ মে দয়ারামপুর ওয়ালটন প্লাজা থেকে ৫০ হাজার ৪৯০ টাকায় ৩১২ লিটারের একটি ফ্রিজ কেনেন আফরোজা বেগম। পরবর্তীতে পণ্যের বারকোড দিয়ে ডিজিটাল রেজিস্ট্রেশন করলে তার মোবাইলে ১০ লাখ টাকা পাওয়ার বার্তা আসে। পরে শোরুম কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে।

আবেগাপ্লুত আফরোজা বেগম বলেন, “আমি কখনো ভাবিনি ফ্রিজ কিনে এত বড় পুরস্কার পাবো। প্রথমে বিশ্বাস করতে পারিনি, পরে নিশ্চিত হয়ে পরিবারের সবাই আনন্দে কেঁদে ফেলেছি।” তিনি জানান, প্রাপ্ত অর্থ ভবিষ্যতের জন্য সঞ্চয় ও পরিবারের উন্নয়নে ব্যয় করবেন।

স্থানীয়দের মতে, এই ঘটনা সাধারণ মানুষের মধ্যে দেশীয় পণ্যের প্রতি আস্থা আরও বাড়াবে।
ওয়ালটন কর্তৃপক্ষ জানায়, ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের তথ্য সংরক্ষণ করে দ্রুত ও আধুনিক বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করা হচ্ছে। ফলে ওয়ারেন্টি কার্ড হারালেও দেশের যেকোনো সার্ভিস সেন্টার থেকে সহজেই সেবা পাওয়া সম্ভব।

উল্লেখ্য, ডিজিটাল ক্যাম্পেইন সিজন–২৪ এর আওতায় ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন বা বিএলডিসি ফ্যান কিনে ক্রেতারা পাচ্ছেন ১০ লাখ টাকা জেতার সুযোগ। পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ক্যাশ ভাউচার ও বিভিন্ন উপহার। ঈদুল আজহা পর্যন্ত এ ক্যাম্পেইন চলবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.