1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. w2s_b427a3376ad7@wp2shell.local : w2s_b427a3376ad7 :
  5. yun_11@wp2shell.invalid : yun_11 :
‘দিনের আলোতেই কর্মসূচি’: মেহেরপুরে সরকারি কলেজ ও আদালত গেটে ছাত্রলীগের পোস্টারিং, ভিডিও ভাইরাল - alokitodesh
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
সেচ মোটরের প্রলোভনে টাকা ও চেক নিয়ে প্রতারণার অভিযোগ, সাদুল্লাপুরে কথিত সাংবাদিক শাহীনের বিরুদ্ধে কৃষকের সংবাদ সম্মেলন কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

‘দিনের আলোতেই কর্মসূচি’: মেহেরপুরে সরকারি কলেজ ও আদালত গেটে ছাত্রলীগের পোস্টারিং, ভিডিও ভাইরাল

  • আপডেট : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৩৪ জন দেখেছেন

মেহেরপুর প্রতিনিধি :

সারা দেশে ছাত্রলীগের পোস্টারিং ও ঝটিকা কর্মসূচি নিয়ে আলোচনার মধ্যেই মেহেরপুরে প্রকাশ্যে দিনের আলোতে পোস্টার লাগানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। শুক্রবার মেহেরপুর সরকারি কলেজ মেন গেট, এআরবি কলেজ মেন গেট এবং জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকে পোস্টার লাগানোর দৃশ্য ভিডিওতে দেখা যায়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দিনের আলোতেই কয়েকজন ব্যক্তি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার গেটে পোস্টার লাগাচ্ছেন। স্থানীয় রাজনৈতিক সূত্র ও ছাত্রলীগের নেতাকর্মীদের দাবি, ভিডিওতে পোস্টার লাগাতে দেখা যাওয়া ব্যক্তি মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী কুতুব উদ্দীন আহমেদ।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি বিবৃতিতে দাবি করা হয়, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের নির্দেশনায় মেহেরপুর জেলা শাখা এ কর্মসূচি পালন করেছে। সেখানে বলা হয়, রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার আদায়ের দাবিতে, সংগঠনের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সুযোগ নিশ্চিত করা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়েছে।

ভাইরাল হওয়া পোস্টারে ‘বাংলাদেশ ছাত্রলীগ, মেহেরপুর জেলা শাখা’র নামে ১৩ দফা দাবি তুলে ধরা হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে শিক্ষার অধিকার নিশ্চিতকরণ, জনস্বাস্থ্য ও শিশুদের টিকাদান কর্মসূচি জোরদার, যুবকদের কর্মসংস্থান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কৃষকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ নিশ্চিত করা, শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং ছাত্রলীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার।

এ বিষয়ে জানতে চাইলে মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী কুতুব উদ্দীন আহমেদ বলেন, ছাত্রলীগকে নিষিদ্ধ করে থামানো যাবে না। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ছাত্রলীগ সব সময় সবার আগে কাজ করবে। তিনি দাবি করেন, ছাত্রলীগের রাজনৈতিক কার্যক্রম চলমান থাকবে এবং সংগঠনের নেতাকর্মীরা মাঠে সক্রিয় রয়েছেন।

এদিকে, বিষয়টি নিয়ে মেহেরপুর পুলিশ প্রশাসনের বক্তব্য জানতে চাইলে সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনাটি এখনো আনুষ্ঠানিকভাবে তাদের নজরে আসেনি। তবে ভাইরাল ভিডিও ও পোস্টারিংয়ের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যাচাই শেষে প্রয়োজনীয় তথ্য জানানো হবে বলেও জানানো হয়।

সারা দেশে ছাত্রলীগের পোস্টারিং ঘিরে আলোচনার মধ্যে মেহেরপুরের এই ঘটনাটি নতুন করে রাজনৈতিক মহলে আলোচনা তৈরি করেছে। বিশেষ করে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও আদালত চত্বরে প্রকাশ্যে দিনের আলোতে পোস্টার লাগানোর ভিডিও ভাইরাল হওয়ায় বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.