1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. w2s_b427a3376ad7@wp2shell.local : w2s_b427a3376ad7 :
  5. yun_11@wp2shell.invalid : yun_11 :
জয়পুরহাটে পূবালী ব্যাংকের ক্যাশলেস সেবা কার্যক্রম উদ্বোধন - alokitodesh
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
সেচ মোটরের প্রলোভনে টাকা ও চেক নিয়ে প্রতারণার অভিযোগ, সাদুল্লাপুরে কথিত সাংবাদিক শাহীনের বিরুদ্ধে কৃষকের সংবাদ সম্মেলন কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

জয়পুরহাটে পূবালী ব্যাংকের ক্যাশলেস সেবা কার্যক্রম উদ্বোধন

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ২৪ জন দেখেছেন

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটে পূবালী ব্যাংক পিএলসি-এর কালেকশন বুথ ও সিআরএম বুথ উদ্বোধন এবং ক্যাশলেস কর্মসূচি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে জয়পুরহাট পৌরসভা ও জামালগঞ্জ এলাকায় ব্যাংকের জয়পুরহাট শাখার উদ্যোগে একটি র‍্যালি বের করা হয়। পরে কালেকশন বুথ ও সিআরএম বুথ উদ্বোধন শেষে স্থানীয় একটি হলরুমে ক্যাশলেস সেবা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক ও বগুড়া আঞ্চলিক কার্যালয়ের অঞ্চলপ্রধান এ এস এম রায়হান শামীম। তিনি বলেন, ডিজিটাল লেনদেন সম্প্রসারণের মাধ্যমে গ্রাহকদের জন্য সহজ ও নিরাপদ ব্যাংকিং সেবা নিশ্চিত করতে কাজ করছে ব্যাংকটি।

জয়পুরহাট শাখার ব্যবস্থাপক মাহফুজুল আলমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জয়পুরহাট পৌরসভার প্রশাসক উত্তম কুমার রায়, পূবালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক দেওয়ান মশিউর রহমান, বগুড়া শাখার শাখাপ্রধান শরিফুল হাসান, বগুড়া অঞ্চলের এডিসি প্রধান দুলাল বারী এবং জামালগঞ্জ শাখার ব্যবস্থাপক মশিউর রহমান।

মতবিনিময় সভায় ব্যাংক কর্মকর্তারা বলেন, নগদ অর্থ বহনের ঝুঁকি ও ভোগান্তি কমাতে ক্যাশলেস সেবা চালু করা হয়েছে। তাঁরা গ্রাহকদের ডিজিটাল ব্যাংকিং সেবা ব্যবহারে আগ্রহী হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা, ব্যবসায়ী নেতা, গ্রাহক, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এমআই

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.