1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. w2s_3c62cb1fd451@wp2shell.local : w2s_3c62cb1fd451 :
  5. w2s_b427a3376ad7@wp2shell.local : w2s_b427a3376ad7 :
  6. yun_11@wp2shell.invalid : yun_11 :
পথচারীদের মন রাঙাচ্ছে রঙিন কৃষ্ণচূড়া - alokitodesh
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
সেচ মোটরের প্রলোভনে টাকা ও চেক নিয়ে প্রতারণার অভিযোগ, সাদুল্লাপুরে কথিত সাংবাদিক শাহীনের বিরুদ্ধে কৃষকের সংবাদ সম্মেলন কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

পথচারীদের মন রাঙাচ্ছে রঙিন কৃষ্ণচূড়া

  • আপডেট : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৪০ জন দেখেছেন

কাবিল উদ্দিন কাফী, সিংড়া (নাটোর) :
নাটোর-বগুড়া মহাসড়কে গাছে গাছে লাল কৃষ্ণচূড়ায় প্রাকৃতিক সৌন্দর্যের অপরুপ রুপ ধারণ করছে সড়কটি। গ্রীষ্মের দাবদাহে মানুষ আর পশু-পাখি যখন বেসামাল, ঠিক তখনই কৃষ্ণচূড়ার ফুলে বিচিত্র রুপ নিয়েছে নাটোর-বগুড়া মহাসড়ক। দূর থেকে দেখলে মনে হয়, বৈশাখের রোদের সব উত্তাপ গায়ে মেখে রক্তিম হয়েছে পুষ্পরাজি। যেন কৃষ্ণচূড়ার রঙে মেতেছে সড়কটি।

প্রতিদিন উত্তরাঞ্চলের হাজার হাজার যানবাহন এ মহাসড়ক দিয়ে চলাচল করে।

বর্তমানে এ সড়কে যাতায়াতকারীদের নজর কাড়ছে কৃষ্ণচূড়ার ফুল। সেই সাথে মন রাঙাচ্ছে।

নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলা এলাকার খেজুরতলা, বন্দর, শেরকোল, নিংগইন, বালুভরা, সিংড়া বাসস্ট্যান্ড, চৌগ্রাম, জামতলী ও বাঁশের ব্রীজ নামক জায়গাগুলোতে কৃষ্ণচূড়া ফুলে ভরা গাছগুলো সত্যিই দৃষ্টি কাড়ে দর্শনার্থীদের।

এ সড়কে যাতায়াতকারী ছবিরন-গুলজান স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক রবিউল করিম খোকন বলেন, ‘কৃষ্ণচূড়া ফোটার সাথে সাথে সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিন যাতায়াতের সময় ফুল দেখতে মনোমুগ্ধকর লাগে। মন খারাপ থাকলেও ভালো হয়ে যায়।

চৌগ্রাম এলাকার ব্যবসায়ী কাহ্হার সিদ্দিক কামরুল বলেন, ব্যবসায়িক কাজে এ সড়কে দিনে কয়েকবার যাতায়াত করতে হয়। যাতায়াতের সময় কৃঞ্চচূড়া ফুলগুলো দেখলে মন জুড়িয়ে যায়। যা সত্যিই অসাধারণ।

দর্শনার্থীরা জানান, তারা যতবার এ সড়কে আসেন ততবারই কৃষ্ণচূড়া ফুলে মুগ্ধ হন।

জানা যায়, কৃষ্ণচূড়া গাছের আরেক নাম গুলমোহর। কিন্তু কৃষ্ণচূড়া নামেই বেশি পরিচিত। এর বৈজ্ঞানিক নাম ডেলোনিক্স রেজিয়া। কৃষ্ণচূড়া ফুল তিন রঙের হয়- লাল, হলুদ ও সাদা। লাল ও হলদে প্রজাতির কৃষ্ণচূড়া ফুলের গাছ অনেক জায়গায়ই দেখা যায়। সাদা রঙের কৃষ্ণচূড়া দুষ্প্রাপ্য।

সিংড়া পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের সাধারণ সম্পাদক আবু জাফর সিদ্দিকী বলেন, গ্রাম ও শহর এলাকা থেকে দিনদিন কমে যাচ্ছে রঙিন কৃষ্ণচূড়া গাছ। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি মানুষ ও প্রকৃতির স্বার্থেই বেশি করে কৃষ্ণচূড়া গাছ লাগানোর আহ্বান এ পরিবেশবাদীর।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.