1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. yun_11@wp2shell.invalid : yun_11 :
‘বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ করবে’ - alokitodesh
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন বাঞ্ছারামপুর গ্যাসের দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেটের অভিযোগ, তদন্তের দাবিতে মানববন্ধন

‘বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ করবে’

  • আপডেট : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৩৩ জন দেখেছেন

হাম্মাদ, ইবি প্রতিনিধি
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিত্তিপ্রস্থরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার (৩০ মে) বেলা সাড়ে বারোটার সময় তারা এ কর্মসূচি পালন করে।

এসময় সংগঠনটির আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, আবু দাউদ, আহসান হাবীব, রুকন উদ্দীন, আহ্বায়ক সদস্য রাফিজ আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে সংগঠনটির আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আমরা গভীর শ্রদ্ধা ও বিনম্র ভালোবাসার সঙ্গে তাঁর স্মৃতির প্রতি সম্মান জানিয়েছি। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, রাষ্ট্রগঠন, জাতীয়তাবাদী চেতনার বিকাশ এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি ছিলেন একজন সাহসী মুক্তিযোদ্ধা, দূরদর্শী রাষ্ট্রনায়ক এবং জনগণের নেতা। দেশের সার্বভৌমত্ব রক্ষা, অর্থনৈতিক উন্নয়ন, কৃষি ও গ্রামীণ উন্নয়ন এবং আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠনে তাঁর গৃহীত বিভিন্ন পদক্ষেপ আজও মানুষের কাছে স্মরণীয় হয়ে আছে।

তিনি আরও বলেন, যে ভিত্তিপ্রস্তরে আমরা পুষ্পস্তবক অর্পণ করলাম, এটিও তিনি উন্মোচন করেছিলেন। এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে তিনি উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন। এই শোকাবহ দিনে আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর আদর্শ, দেশপ্রেম ও জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় পুনর্ব্যক্ত করছি। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তাঁর আদর্শ বাস্তবায়নের তাওফিক আমাদের সবাইকে দান করুন।

উল্লেখ্য, সাবেক রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে তিনি শাহাদাৎ বরণ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.