1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. w2s_3c62cb1fd451@wp2shell.local : w2s_3c62cb1fd451 :
  5. w2s_b427a3376ad7@wp2shell.local : w2s_b427a3376ad7 :
  6. yun_11@wp2shell.invalid : yun_11 :
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেলে যা করবেন - alokitodesh
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
সেচ মোটরের প্রলোভনে টাকা ও চেক নিয়ে প্রতারণার অভিযোগ, সাদুল্লাপুরে কথিত সাংবাদিক শাহীনের বিরুদ্ধে কৃষকের সংবাদ সম্মেলন কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

হঠাৎ বৃষ্টিতে ভিজে গেলে যা করবেন

  • আপডেট : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ২৩ জন দেখেছেন

লাইফস্টাইল ডেস্ক

তীব্র গরমের মধ্যে প্রশান্তির বার্তা নিয়ে এসেছে বৃষ্টি। এই হঠাৎ আসা বৃষ্টি যতটা স্বস্তির, ততটা না হলেও অল্প অস্বস্তিরও কারণ হয়ে দাঁড়াতে পারে। কীভাবে? আসলে গরমের সময় বৃষ্টি নিয়ে সতর্কতা থাকে না অনেকের মধ্যেই। যে কারণে হুটহাট আসা বৃষ্টির কারণে পড়তে হয় কিছু সমস্যায়। হঠাৎ বৃষ্টি এলে আপনার করণীয় কী? চলুন জেনে নেওয়া যাক হঠাৎ বৃষ্টিতে ভিজে গেলে করণীয়-

পোশাক পরিবর্তন করুন

ঠান্ডা লাগা, জ্বর বা নিউমোনিয়া এড়াতে ভেজা পোশাক, মোজা এবং জুতা ইত্যাদি দ্রুত বদলে নিন। যদি তা সম্ভব না হয় তাহলে ফ্যানের বাতাসে শুকিয়ে নিন। সম্ভব হলে অফিসের ডেস্কে বাড়তি এক সেট পোশাক রেখে দিন। যেন প্রয়োজন হলে দ্রুত বদলে নিতে পারেন।

হালকা গরম পানিতে গোসল

হালকা গরম পানি দিয়ে গোসল করে নিন। সেইসঙ্গে চুলও ভালো করে ধুয়ে নেবেন। এর ফলে শরীরের তাপমাত্রা স্বাভাবিক হবে এবং বৃষ্টির পানিতে থাকা ব্যাকটেরিয়া বা দূষণকারী পদার্থও ধুয়ে ফেলা যাবে সহজেই।

চুল শুকিয়ে নিন

ভেজা চুল থেকেও নানা অসুখ বাঁধতে পারে। মাথাব্যথা, সাইনাস কিংবা সর্দিজ্বর এক্ষেত্রে সাধারণ। তাই গোসলের পর চুল ভেজা রাখবেন না, যত দ্রুত সম্ভব শুকিয়ে নিন। এমনকী ভেজা অবস্থা চুলে চিরুনি কিংবা তেলও ব্যবহার করবেন না। ভেজা চুল অনেকটাই নরম থাকে, তখন চিরুনির স্পর্শে তা ভেঙে যেতে পারে। আর ভেজা অবস্থায় চুলে তেল ব্যবহার করলে তা স্ক্যাল্পের পরিবেশ স্যাঁতস্যাঁতে করে তোলে।

হাত-পা পরিষ্কার করুন

যদি বৃষ্টির কারণে আপনাকে কাদা-পানির মধ্যে দিয়ে হেঁটে আসতে হয়, তাহলে বাড়িতে ফিরে দ্রুত সাবান দিয়ে হাত-পা পরিষ্কার করে নিতে হবে। এতে অবহেলা করলে নানা সমস্যা দেখা দিতে পারে। ত্বকের সংক্রমণ রোধ করতে স্যানিটাইজার ব্যবহার করতে হবে। পরিচ্ছন্ন থাকলে রোগ-জীবাণু সহজে আক্রমণ করতে পারবে না।

গরম পানীয় পান করুন

বৃষ্টি হলে স্বাভাবিকভাবেই বাইরের তাপমাত্রা কমে যায়। এসময় আপনাকে আরাম দিতে পারে এককাপ গরম চা, কফি কিংবা উপকারী যেকোনো পানীয়। শরীরের উষ্ণতা স্বাভাবিক রাখতে এসময় আপনি এককাপ আদা চা খেতে পারেন। কিংবা খেতে পারেন আপনার পছন্দের কোনো উষ্ণ পানীয়।

এমবি

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.