1. admin@alokitodesh.com : admin :
আটা দিয়ে সুস্বাদু কেক তৈরির রেসিপি - alokitodesh
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

আটা দিয়ে সুস্বাদু কেক তৈরির রেসিপি

  • আপডেট : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৭ জন দেখেছেন

লাইফস্টাইল ডেস্ক

কেক যে কেবল ময়দা দিয়েই তৈরি করা যায়, তা কিন্তু নয়। বরং আটা দিয়েও তৈরি করা যায় সুস্বাদু কেক। বাড়িতে ওভেন না থাকলেও সমস্যা নেই। আটার সঙ্গে কিছু উপকরণ মিশিয়ে আপনি খুব সহজে চুলায়ই তৈরি করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক চুলায় আটার কেক তৈরি করার সহজ রেসিপি-

তৈরি করতে যা লাগবে

আটা- ১ কাপ

ডিম- ২টি

গুঁড়া দুধ- ২ টেবিল চামচ

তেল- আধা কাপ

ভ্যানিলা এসেন্স- ১ চা চামচ

চিনি- আধা কাপ

বেকিং পাউডার- ১ চা চামচ

লবণ- এক চিমটি।

 

যেভাবে তৈরি করবেন

প্রথমে শুকনো উপকরণগুলো একসঙ্গে চেলে নিতে হবে। এরপর একটি পাত্রে ডিম ও চিনি ভালো করে বিট করে নিতে হবে। এবার তার সঙ্গে একে একে তেল ও ভ্যানিলা এসেন্স যোগ করতে হবে। চেলে রাখা শুকনো উপকরণ থেকে অল্প অল্প করে ডিমের মিশ্রণে মিশিয়ে নিন। এবার বেকিং মোল্ডে তেল ব্রাশ করে কাগজ বিছিয়ে নিন। তাতে মিশ্রণটি ঢালুন। একটি বড় হাঁড়ি চুলায় বসান। তার ভেতরে স্ট্যান্ড দিয়ে মাঝারি আঁচে দশ মিনিটের মতো গরম করে নিন। এটি প্রি-হিটের কাজ করবে। এরপর কেকের মোল্ডটি স্ট্যান্ডের উপর বসিয়ে হাঁড়িটি ঢাকনা দিয়ে ঢেকে দিন। ৪০ মিনিটের মতো মিডিয়াম লো আঁচে বেক করুন। এরপর একটি কাঠির সাহায্যে দেখুন যে কেকটি তৈরি হয়েছে কি না। তৈরি হলে নামিয়ে ঠান্ডা হতে দিন। এরপর কেটে পরিবেশন করুন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.