1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. yun_11@wp2shell.invalid : yun_11 :
হাটহাজারীতে অস্ত্রসহ ১৮ মামলার আসামী গ্রেফতার - alokitodesh
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন বাঞ্ছারামপুর গ্যাসের দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেটের অভিযোগ, তদন্তের দাবিতে মানববন্ধন

হাটহাজারীতে অস্ত্রসহ ১৮ মামলার আসামী গ্রেফতার

  • আপডেট : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ২২ জন দেখেছেন

এম ওসমান গনি, হাটহাজারী: চট্টগ্রামের হাটহাজারীতে অবৈধ অস্ত্রসহ মো: ওসমান গণি প্রকাশ মনা ( ৩৫) নামে ১৮ মামলার আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

রবিবার দুপুরে চিকনদন্ডী ইউনিয়নের একটি পাঁচতলা ভবনে এ অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র ও অন্যান্য সরঞ্জামসহ তাকে গ্রেফতার করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদ ভিত্তিতে
চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা ও হাটহাজারী থানা পুলিশ উল্লেখিত ভবনে যৌথ অভিযান পরিচালনা করে একটি বিদেশী ৭.৬৫ পিস্তল (ম্যাগাজিনসহ), তিনটি একনলা শর্টগান, ১১ রাউন্ড ৭.৬৫ পিস্তলের তাজা গুলি, রাইফেলের গুলি, ১৭ রাউন্ড শর্টগানের কার্তুজ, দেশীয় ধারালো অস্ত্র (চাপাতি ও সুইচ গিয়ার চাকু), নগদ ৫১ হাজার টাকা, বিভিন্ন মডেলের একাধিক মোবাইল ফোন ও অন্যান্য সামগ্রীসহ তাকে গ্রেফতার করা হয়।

পরে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকা, বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে নেতৃত্ব প্রদান এবং অস্ত্র সংগ্রহ করে বিভিন্ন এলাকায় বিক্রয়ের সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য প্রদান করে।
পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক দুই আসামি হৃদয় (৩০) ও রাজু (৩২)-এর সংশ্লিষ্টতার বিষয়েও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। তাদেরকে গ্রেফতার করতে পুলিশ মাঠে কাজ করতেছে।
গ্রেফতার কৃত ওসমান গনি হাটহাজারী ফরহাদাবাদ ইউনিয়নে জাফর আহম্মদের পুত্র।

হাটহাজারী থানার ওসি জাহিদুর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় অস্ত্র আইন ১৮৭৮-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। একই সঙ্গে সিডিএমএস পর্যালোচনায় তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, মাদক ও অস্ত্রসহ ১৮ টি মামলা রয়েছে বলে জানা যায়। অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.