1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. w2s_3c62cb1fd451@wp2shell.local : w2s_3c62cb1fd451 :
  5. w2s_b427a3376ad7@wp2shell.local : w2s_b427a3376ad7 :
  6. yun_11@wp2shell.invalid : yun_11 :
পিরোজপুরে ‘শয়তানের নিঃশ্বাস’ কৌশলে প্রতারণা, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট - alokitodesh
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
সেচ মোটরের প্রলোভনে টাকা ও চেক নিয়ে প্রতারণার অভিযোগ, সাদুল্লাপুরে কথিত সাংবাদিক শাহীনের বিরুদ্ধে কৃষকের সংবাদ সম্মেলন কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

পিরোজপুরে ‘শয়তানের নিঃশ্বাস’ কৌশলে প্রতারণা, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

  • আপডেট : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৪৩ জন দেখেছেন

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুর শহরে ‘শয়তানের নিঃশ্বাস’ নামে পরিচিত একটি প্রতারণার কৌশল ব্যবহার করে এক মহিলার কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (১১ এপ্রিল) দুপুর ১২টার দিকে পৌর শহরের সাধনা ব্রিজ সংলগ্ন সাগর স্টোরের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী হোসনে আরা (৫৫) জানান, তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন। এ সময় দুইজন অজ্ঞাত ব্যক্তি তার সঙ্গে কথোপকথন শুরু করে। একপর্যায়ে তারা তাকে বিভিন্ন কথায় বিভ্রান্ত করে এবং ‘শয়তানের নিঃশ্বাস’ নামে পরিচিত এক ধরনের কৌশল প্রয়োগ করে তাকে অচেতনসদৃশ অবস্থায় ফেলে দেয়। পরে তার কাছ থেকে নগদ টাকা, স্বর্ণের কানের দুল ও গলার চেইন নিয়ে দ্রুত পালিয়ে যায় তারা।

ঘটনার কিছু সময় পর হোসনে আরা স্বাভাবিক হলে বুঝতে পারেন, তার কাছে থাকা টাকা ও স্বর্ণালঙ্কার নেই। পরে বিষয়টি স্থানীয়দের জানান।

এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ হাসান বলেন, “এখন পর্যন্ত থানায় এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে সিসিটিভি ফুটেজ যাচাইসহ প্রয়োজনীয় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে ‘শয়তানের নিঃশ্বাস’ নামে পরিচিত প্রতারণার ঘটনা বিভিন্ন স্থানে ঘটছে। তাই অপরিচিত ব্যক্তিদের সঙ্গে কথা বলার সময় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.