1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. w2s_3c62cb1fd451@wp2shell.local : w2s_3c62cb1fd451 :
  5. w2s_b427a3376ad7@wp2shell.local : w2s_b427a3376ad7 :
  6. yun_11@wp2shell.invalid : yun_11 :
ভুল করে সময়ের আগে ইফতার করলে করণীয় কী? - alokitodesh
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
সেচ মোটরের প্রলোভনে টাকা ও চেক নিয়ে প্রতারণার অভিযোগ, সাদুল্লাপুরে কথিত সাংবাদিক শাহীনের বিরুদ্ধে কৃষকের সংবাদ সম্মেলন কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

ভুল করে সময়ের আগে ইফতার করলে করণীয় কী?

  • আপডেট : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৪৩ জন দেখেছেন

এডি ডেস্ক

প্রশ্ন: ভুল করে সময়ের আগে ইফতার করে ফেললে করণীয় কী? রোজা কি ভেঙে গেছে? রোজা ভেঙে গিয়ে থাকলে শুধু কাজা করতে হবে নাকি কাফফারাও দিতে হবে?

উত্তর: ভুল করে কেউ যদি সময়ের আগে ইফতার করে ফেলে অর্থাৎ রোজার কথা মনে থাকা অবস্থায়ই সূর্যাস্ত হয়ে গেছে ভেবে সূর্যাস্তের আগেই কিছু খেয়ে ফেলে, তাহলে হানাফি মাজহাব অনুযায়ী তার রোজা ভেঙে যাবে। তবে ভুল করে এভাবে খাবার খেয়ে ফেলার কারণে তার গুনাহ হবে না এবং রোজা ভেঙ্গে যাওয়ার কারণে শুধু কাজা করতে হবে, কাফফারা দিতে হবে না। আলী ইবনে হানজালা তার বাবা থেকে বর্ণনা করেন, তিনি রোজার মাসে একদিন ইফতারের সময় ওমরের (রা.) কাছে ছিলেন। সবার সামনে পানীয় পেশ করা হলো। উপস্থিতদের কেউ কেউ সূর্য ডুবে গেছে ভেবে তা পান করে ফেলল। এরপর মুআজ্জিন আওয়াজ দিল, হে আমীরুল মুমিনীন! সূর্য এখনো ডোবেনি। তখন ওমর (রা.) বললেন, যারা ইফতারি করে ফেলেছে, তারা একটি রোজা কাজা করবে। আর যারা ইফতারি করেনি তারা সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করুন। (মুসান্নাফে ইবনে আবী শাইবা: ৯১৩৮)

হজরত ইবনে জুরাইজ (রহ.) বলেন, আমি আতাকে (রহ.) জিজ্ঞেস করলাম, রমজানের এক মেঘাচ্ছন্ন দিনে সময় হয়েছে মনে করে ইফতার করেছি। এরপর সূর্য দেখা গেল। এখন আমি কি শুধু ওই দিনের রোজার কাজা করব, না আমাকে কাফফারাও আদায় করতে হবে? আতা (রহ.) বললেন, শুধু কাজা করবেন। (মুসান্নাফে ইবনে আবী শাইবা: ৯১৪৭) একইভাবে সুবহে সাদিক হয়নি ভেবে সুবহে সাদিকের পর সেহরি খেলে রোজা হবে না। রমজানের পর কাজা করতে হবে, কাফফারা দিতে হবে না।

আউন (রহ.) থেকে বর্ণিত, মুহাম্মাদ ইবনে সীরীন (রহ.) রাত বাকি আছে ভেবে সেহরি খেলেন। তারপর জানতে পারলেন, তিনি সুবহে সাদিকের পর সেহরি করেছেন। তখন তিনি বললেন, ‘আমি আজ রোজাদার নই।’ (অর্থাৎ এ রোজাটি হয়নি, পরবর্তীতে কাজা করতে হবে)। (মুসান্নাফে ইবনে আবী শাইবা: ৬/১৪৯)

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.