1. admin@alokitodesh.com : admin :
জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ: জবিতে ছাত্রদলের লিফলেট বিতরণ - alokitodesh
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
বাঞ্ছারামপুরে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা সভা নরসিংদীতে পুকুর থেকে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার সুন্দরগঞ্জে বজ্রপাতে ৪ নারীসহ আহত-৫ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে জবি ছাত্রদলের বৃক্ষরোপণ সাদুল্লাপুরে ডিবির অভিযানে ২৯৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রংপুরে বিএনপির ৪৩ নেতাকর্মীর এনসিপিতে যোগদান সুন্দরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু দুধের বহুমুখী ব্যবহার বাড়ালে শক্তিশালী হবে প্রান্তিক অর্থনীতি’ রংপুরের ডিসি রংপুরে ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল জবি ক্যারিয়ার ক্লাব: সাফল্যের দেড় দশকের অগ্রযাত্রার উপাখ্যান

জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ: জবিতে ছাত্রদলের লিফলেট বিতরণ

  • আপডেট : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১১ জন দেখেছেন

 

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি অঙ্গীকারবদ্ধ এবং দেশবিরোধী গোষ্ঠীর অপপ্রচার রোধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে লিফলেট বিতরণ করেছে জবি শাখা ছাত্রদল।

সোমবার (১৮ মে) বিশ্ববিদ্যালয়ের রফিক ভবন এলাকা থেকে এ কার্যক্রম শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ চালানো হয়। এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, সদস্য সচিব সামসুল আরেফিন, সিনিয়র যুগ্ম আহবায়ক জাফর আহমেদ, যুগ্ম আহবায়ক; কে এম মাহমুদ হাসান, রফিকুল ইসলাম রফিক, ইয়াকুব শেখ অনিক, রাশেদ আমিন, আমিরুল ইসলাম বাবু, আবদুল জলিল সহ অন্যান্য সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলো। তাছাড়া, ফয়জুন্নেছা চৌধুরানী রানী হলের নেতৃবৃন্দ সহ প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মী।

বিতরণকৃত লিফলেটে গণভোটের চারটি প্রশ্নের ব্যাখ্যা তুলে ধরে বিএনপির অবস্থান স্পষ্ট করা হয়। এতে বলা হয়, জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। একইসঙ্গে গণভোটের ‘খ’ নং প্রশ্নের কিছু অংশ জুলাই সনদের ১৮ ও ১৯ নং অনুচ্ছেদের পরিপন্থী এবং তা নিয়ে বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল আপত্তি জানিয়েছিল বলেও উল্লেখ করা হয়।

লিফলেটে বলা হয়, বিএনপি ১০০ সদস্য বিশিষ্ট উচ্চকক্ষ প্রতিষ্ঠার বিষয়ে সংসদের আসন সংখ্যার অনুপাতে প্রতিনিধিত্ব চায়। এছাড়া জনগণের সরাসরি ভোটে নির্বাচিত নয়, এমন উচ্চকক্ষের কাছে সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ বিষয় পাঠানোর বিরোধিতা করে দলটি।

এতে আরও উল্লেখ করা হয়, জুলাই সনদের ১৮ ও ১৯ নং অনুচ্ছেদের নোট অংশ অনুযায়ী কোনো রাজনৈতিক দল নির্বাচনি ইশতেহারে উল্লেখপূর্বক জনগণের ম্যান্ডেট লাভ করলে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

লিফলেটে গণভোটের ‘ক’, ‘গ’ ও ‘ঘ’ নং প্রশ্নের বিষয়ে বিএনপির পূর্ণ সমর্থনের কথাও তুলে ধরা হয়। সেখানে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, সাংবিধানিক প্রতিষ্ঠান গঠন, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার শক্তিশালীকরণ, সংসদে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি এবং অন্যান্য সংস্কার বাস্তবায়নে বিএনপির অঙ্গীকারের কথা বলা হয়।

ছাত্রদল নেতাকর্মীরা বলেন, জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়াতে একটি দেশবিরোধী গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে। এসব অপপ্রচারের জবাব দিতেই শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ ও সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.