1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. yun_11@wp2shell.invalid : yun_11 :
বাচ্চার চেয়ে কুকুর পোষা ভালো, কেন বললেন এই অভিনেত্রী - alokitodesh
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন বাঞ্ছারামপুর গ্যাসের দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেটের অভিযোগ, তদন্তের দাবিতে মানববন্ধন

বাচ্চার চেয়ে কুকুর পোষা ভালো, কেন বললেন এই অভিনেত্রী

  • আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৩৫ জন দেখেছেন

বিয়ে, পারিবারিক সম্পর্ক এবং সন্তান ধারণ নিয়ে সমাজে বিদ্যমান মানসিক চাপ নিয়ে নিজের স্পষ্ট মতামত জানিয়েছেন বলিউড অভিনেত্রী শেফালি শাহ। সম্প্রতি এক সাক্ষাৎকারে তরুণীদের উদ্দেশ্যে তিনি তাড়াহুড়ো করে বিয়ে না করার পরামর্শ দেন। একই সঙ্গে রসিকতা ও বাস্তবতার মিশেলে তিনি মন্তব্য করেন, সমাজে সন্তান নেওয়ার যে চাপ থাকে, তার চেয়ে একটি কুকুর পোষা অনেক ভালো।

কানাডিয়ান ইউটিউবার ও সঞ্চালক লিলি সিংকে দেওয়া এক সাক্ষাৎকারে শেফালি শাহ সম্পর্ক ও পারিবারিক জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন। তরুণীদের উদ্দেশ্যে তিনি বলেন, ঈশ্বরের দোহাই, কম বয়সে বিয়ে করবেন না। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সঠিক মানুষের জন্য অপেক্ষা করা উচিত এবং জীবনের পরিপক্কতা আসা প্রয়োজন। বিয়ে কোনো সহজ বিষয় নয়, এর পেছনে অনেক পরিশ্রম ও বোঝাপড়ার প্রয়োজন হয়।

৩৭ বছর বয়সী এই অভিনেত্রী নিজের অবিবাহিত থাকা এবং মাতৃত্বের সামাজিক চাপ প্রসঙ্গে কথা বলতে গিয়ে জানান, সমাজ সবসময়ই বিয়ে ও সন্তান নেওয়ার জন্য এক ধরনের অদৃশ্য চাপ তৈরি করে। এই প্রসঙ্গে তিনি বলেন, আমি জানি এই মন্তব্যের জন্য আমাকে সামাজিক মাধ্যমে অনেক ট্রোলড হতে হবে। তবুও বলতে চাই, বাচ্চা নেওয়ার থেকে কুকুর পোষা ভালো। কারণ কুকুরই একমাত্র প্রাণী যারা মানুষকে নিঃশর্ত ভালোবাসা দেয়।

ব্যক্তিগত জীবনে শেফালি শাহ প্রথমে টেলিভিশন অভিনেতা হর্ষ ছায়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। বিয়ের চার বছর পর তাদের বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে ২০০০ সালে তিনি চলচ্চিত্র নির্মাতা বিপুল অমৃতলাল শাহকে বিয়ে করেন। এই দম্পতির আর্যমান ও মৌর্য নামে দুটি সন্তান রয়েছে। এছাড়া শেফালির ‘অ্যাশ’ এবং ‘সিম্বা’ নামের দুটি পোষা কুকুর রয়েছে, যাদের তিনি নিজের সন্তানের মতোই স্নেহ করেন।

এডি/ আমিন

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.