1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. yun_11@wp2shell.invalid : yun_11 :
চলচ্চিত্র শিক্ষার প্রসারে জবিতে দিনব্যাপী কর্মশালা আগামীকাল - alokitodesh
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন বাঞ্ছারামপুর গ্যাসের দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেটের অভিযোগ, তদন্তের দাবিতে মানববন্ধন

চলচ্চিত্র শিক্ষার প্রসারে জবিতে দিনব্যাপী কর্মশালা আগামীকাল

  • আপডেট : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ২৪ জন দেখেছেন

জবি প্রতিনিধি,

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম ও টেলিভিশন বিভাগ এবং বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের (বিসিটিআই) যৌথ আয়োজনে আগামীকাল মঙ্গলবার দিনব্যাপী ‘চলচ্চিত্র’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের ৭১১ নং কক্ষে সকাল ১০ থেকে দুপুর ১ পর্যন্ত চলবে এই কর্মশালা।
‘বাংলাদেশের প্রেক্ষাপটে চলচ্চিত্র শিক্ষার প্রয়োজনীয়তা এবং বিভাগীয় ও জেলা পর্যায়ে বিসিটিআইয়ের প্রশিক্ষণ সম্প্রসারণের গুরুত্ব’ শীর্ষক এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন ও বিশেষ অতিথি অধ্যাপক ড. সাবিনা শরমীন।

ফিল্ম ও টেলিভিশন বিভাগের চেয়াপার্সন অধ্যাপক ড. শাহ মো. নিস্তার জাহান কবীর এর সভাপতিত্বে কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক এস এম ইমরান হোসেন৷

কর্মশালা আয়োজনে সার্বিক সহযোগিতা করছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই)।

এ বিষয়ে জবির ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. শাহ মো. নিস্তার জাহান কবীর বলেন, চলচ্চিত্র শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি সমাজ ও সংস্কৃতি বিকাশের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। শিক্ষার্থীদের মধ্যে চলচ্চিত্র বিষয়ে আগ্রহ তৈরিতে এই কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চলচ্চিত্রের মাধ্যমে কীভাবে সুস্থ সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ গড়ে তোলা যায়, সে বিষয়েও কর্মশালায় বিস্তারিত আলোচনা করা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.