1. admin@alokitodesh.com : admin :
শাপলা চত্বরে মাদক ও অনৈতিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে বিক্ষোভ - alokitodesh
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
বাঞ্ছারামপুরে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা সভা নরসিংদীতে পুকুর থেকে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার সুন্দরগঞ্জে বজ্রপাতে ৪ নারীসহ আহত-৫ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে জবি ছাত্রদলের বৃক্ষরোপণ সাদুল্লাপুরে ডিবির অভিযানে ২৯৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রংপুরে বিএনপির ৪৩ নেতাকর্মীর এনসিপিতে যোগদান সুন্দরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু দুধের বহুমুখী ব্যবহার বাড়ালে শক্তিশালী হবে প্রান্তিক অর্থনীতি’ রংপুরের ডিসি রংপুরে ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল জবি ক্যারিয়ার ক্লাব: সাফল্যের দেড় দশকের অগ্রযাত্রার উপাখ্যান

শাপলা চত্বরে মাদক ও অনৈতিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে বিক্ষোভ

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১২ জন দেখেছেন

আবু রায়হান, রংপুর ব্যুরো।

রংপুর নগরীর শাপলা চত্বর ও মুচিপট্টি এলাকায় অবৈধ মদ তৈরি, বিক্রি ও মাদক সেবনের বিরুদ্ধে এবং শাপলা সিনেমা হল ও ড্রিমল্যান্ড আবাসিক এলাকায় অনৈতিক কার্যকলাপ বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে এসব কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় এনে এলাকায় শান্তি-শৃঙ্খলা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেল ৫টায় নগরীর গ্র্যান্ড হোটেল মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

“মাদকবিরোধী সচেতন যুব আন্দোলন” ও শাপলা চত্বরবাসীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় ব্যবসায়ী, যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তব্য দেন শাপলা বাজার সমিতির সেক্রেটারি মো. মনজু মিয়া, চামড়া ব্যবসায়ী সমিতির সভাপতি হারুনুর রশিদ, শাপলা চত্বর মাদকবিরোধী যুব আন্দোলনের সভাপতি আরিফুল ইসলাম আরিফ এবং ২১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাহবুবার রহমান মঞ্জু।

বক্তারা অভিযোগ করেন, শাপলা চত্বর ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ মদ তৈরি, মাদক ব্যবসা ও সেবনের বিস্তার ঘটছে। এর ফলে যুবসমাজ ধ্বংসের পথে ধাবিত হওয়ার পাশাপাশি এলাকার সামাজিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। এছাড়া শাপলা সিনেমা হল ও ড্রিমল্যান্ড আবাসিকে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও তারা উল্লেখ করেন। বিশেষ করে নারী ও শিশুদের চলাচলে অনিরাপদ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে দাবি করেন বক্তারা।

তারা আরও বলেন, প্রশাসনের কার্যকর নজরদারি ও নিয়মিত অভিযান পরিচালনা করা হলে এসব অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করা সম্ভব। এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দ্রুত মাদক ব্যবসায়ী ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.