1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. yun_11@wp2shell.invalid : yun_11 :
পঞ্চগড়ে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের সুফল নিয়ে প্রেস ব্রিফিং - alokitodesh
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন বাঞ্ছারামপুর গ্যাসের দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেটের অভিযোগ, তদন্তের দাবিতে মানববন্ধন

পঞ্চগড়ে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের সুফল নিয়ে প্রেস ব্রিফিং

  • আপডেট : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ২৮ জন দেখেছেন

পঞ্চগড় প্রতিনিধি:

সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত বিভিন্ন কর্মসূচির বাস্তবায়ন ও এর সুফল তুলে ধরে পঞ্চগড়ে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস যৌথভাবে এ আয়োজন করে।

প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা তথ্য কর্মকর্তা উজ্জ্বল কুমার শীল।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক সীমা শারমিন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক সরকার হায়দার। এতে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

ব্রিফিংয়ে সরকারের বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচির অগ্রগতি তুলে ধরা হয়। জানানো হয়, প্রধানমন্ত্রী গত ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করেছেন। প্রাথমিকভাবে ২০ হাজার ৬৭১ জন কৃষক এ সুবিধার আওতায় আসবেন। এ ছাড়া আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার মৃতপ্রায় ও ভরাট খাল এবং জলাধার পুনঃখননের পরিকল্পনা নেওয়া হয়েছে।

সভায় আরও জানানো হয়, নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বিশেষ পরিবহন সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। এতে সারা দেশে প্রায় ১২ লাখ কৃষক উপকৃত হয়েছেন। এ খাতে সরকারের ব্যয় হয়েছে ১ হাজার ৫৬৭ কোটি ৯৬ লাখ টাকা।

জেলা প্রশাসক শুকরিয়া পারভীন বলেন, কৃষক কার্ড কর্মসূচি দেশের কৃষকদের জন্য একটি সমন্বিত ডিজিটাল পরিচয়ব্যবস্থা। এর মাধ্যমে কৃষকেরা একই প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন সরকারি সেবা পাবেন। কার্ডধারীরা প্রথম ধাপে অন্তত ১০ ধরনের সুবিধা পাবেন বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, পর্যায়ক্রমে সারা দেশে কৃষক কার্ড বিতরণ ও কৃষকদের তথ্যভান্ডার তৈরির কাজ সম্পন্ন করা হবে।

এমআই

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.