1. admin@alokitodesh.com : admin :
নড়াইলে শিবিরের ঈদ পুনর্মিলনীতে আসবে কেন্দ্রীয় সভাপতি - alokitodesh
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
বাঞ্ছারামপুরে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা সভা নরসিংদীতে পুকুর থেকে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার সুন্দরগঞ্জে বজ্রপাতে ৪ নারীসহ আহত-৫ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে জবি ছাত্রদলের বৃক্ষরোপণ সাদুল্লাপুরে ডিবির অভিযানে ২৯৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রংপুরে বিএনপির ৪৩ নেতাকর্মীর এনসিপিতে যোগদান সুন্দরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু দুধের বহুমুখী ব্যবহার বাড়ালে শক্তিশালী হবে প্রান্তিক অর্থনীতি’ রংপুরের ডিসি রংপুরে ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল জবি ক্যারিয়ার ক্লাব: সাফল্যের দেড় দশকের অগ্রযাত্রার উপাখ্যান

নড়াইলে শিবিরের ঈদ পুনর্মিলনীতে আসবে কেন্দ্রীয় সভাপতি

  • আপডেট : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ২৫ জন দেখেছেন

নড়াইল প্রতিনিধি 

নড়াইল জেলা শিবিরের সাবেক ও বর্তমান জনশক্তিদের নিয়ে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। আগামী ২৯ মে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যশোর-৪ আসনের সংসদ সদস্য ও যশোর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক গোলাম রসূল এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জেলা আমীর আতাউর রহমান বাচ্চু। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন আহ্বান করা হয়েছে। রেজিস্ট্রেশনর শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ মে। রেজিস্ট্রেশন ফি হিসেবে ধার্য করা হয়েছে এক হাজার টাকা।

এ বিষয়ে নড়াইল জেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক রুমান শেখ বলেন, সাবেক ও বর্তমান জনশক্তিদের বছরে একটি মিলনমেলা হওয়া দরকার। এর মাধ্যমে আমরা সবাই পরস্পরের সাথে পরিচিত হতে পারি। গতবছরও এমন আয়োজন হয়েছিল। এরই ধারাবাহিকতায় এবারের আয়োজন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.