1. admin@alokitodesh.com : admin :
চবিতে মাহাথির-ইসমাইলের নেতৃত্বে জাতীয় ছাত্রশক্তির আত্মপ্রকাশ - alokitodesh
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
বাঞ্ছারামপুরে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা সভা নরসিংদীতে পুকুর থেকে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার সুন্দরগঞ্জে বজ্রপাতে ৪ নারীসহ আহত-৫ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে জবি ছাত্রদলের বৃক্ষরোপণ সাদুল্লাপুরে ডিবির অভিযানে ২৯৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রংপুরে বিএনপির ৪৩ নেতাকর্মীর এনসিপিতে যোগদান সুন্দরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু দুধের বহুমুখী ব্যবহার বাড়ালে শক্তিশালী হবে প্রান্তিক অর্থনীতি’ রংপুরের ডিসি রংপুরে ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল জবি ক্যারিয়ার ক্লাব: সাফল্যের দেড় দশকের অগ্রযাত্রার উপাখ্যান

চবিতে মাহাথির-ইসমাইলের নেতৃত্বে জাতীয় ছাত্রশক্তির আত্মপ্রকাশ

  • আপডেট : রবিবার, ১০ মে, ২০২৬
  • ২৬ জন দেখেছেন

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রথমবারের মতো জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র উইং জাতীয় ছাত্রশক্তির তিন সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (৯ মে) রাত ১১টার দিকে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে আহ্বায়ক হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহাথির ও সদস্য সচিব একই শিক্ষাবর্ষের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মো. ইসমাইল। এছাড়া, মূখ্য সংগঠক করা হয়েছে মো. উলফাতুর রহমান রাকিবকে। এক বছরের জন্য অনুমোদিত এ আংশিক কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সংসদ।

জাতীয় ছাত্রশক্তি-এর নবগঠিত কমিটির সদস্য সচিব মো. ইসমাইল বলেন, ‘৫ আগস্টের পর ক্যাম্পাসে কাঠামোগত পরিবর্তনের প্রত্যয়ে জুলাই আন্দোলনের চেতনাকে ধারণকারী শিক্ষার্থীদের নিয়ে আমরা কাজ শুরু করি। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-এর ব্যানারে বাগছাস গঠিত হলেও বিভিন্ন কারণে তা দীর্ঘস্থায়ী হয়নি। সেই ধারাবাহিকতায় নতুনভাবে জাতীয় ছাত্রশক্তির কার্যক্রম শুরু হয়েছে। ক্যাম্পাসে শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে শিক্ষার্থীবান্ধব কার্যক্রম পরিচালনা করবে জাতীয় ছাত্রশক্তি।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.