1. admin@alokitodesh.com : admin :
খুলনা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন  - alokitodesh
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
যুক্তরাষ্ট্রে আরও এক বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, একই ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত বৃষ্টিভেজা সিলেটে প্রধানমন্ত্রীর সফর, উৎসবের আবহে রাজনৈতিক উত্তাপ শ্রমিক কল্যাণেই দেশের অগ্রগতি: তারেক রহমান চাঁদাবাজি বন্ধ ও শ্রমিক অধিকার রক্ষায় দুর্বার আন্দোলনের হুঁশিয়ারি ১৬ এআই ডেটা সেন্টারে  ২.৭০  কোটি বোতল পানি দরকার খুলনা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন  হত্যার পর মোটরসাইকেল চালকের লাশ সেফটিক ট্যাংকে গুম প্রায় চার কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস করল আখাউড়া কাস্টমস আখাউড়ায় ১৬ মামলার আসামি ‘শীর্ষ সন্ত্রাসী’ আব্দুল্লাহ গ্রেফতার জাতীয় যুবশক্তি (এনসিপি)-এর কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক মুফতি ইদ্রিস হোসাইন

খুলনা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন 

  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ২ জন দেখেছেন

 

সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মোস্তফা সরোয়ার সভাপতি ও মো. তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার প্রেসক্লাবের আলহাজ্ব লিয়াকত আলী মিলনায়তনে সকাল ৯ টা থেকে বেলা ১টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১৭২ জন ভোটারের মধ্যে ১৬৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান জেলা প্রশাসকের কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) মোঃ আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচনে সভাপতি পদে মোস্তফা সরোয়ার ১১৩ ভোট পেয়ে এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক সময়ের খবরের সম্পাদক ও প্রকাশক মোঃ তরিকুল ইসলাম ৯৪ ভোটে পেয়ে নির্বাচিত হয়েছেন। কোষাধক্ষ পদে বিমল সাহা ১০৩ ভোটে পেয়ে নির্বাচিত হয়েছেন।
এছাড়া সহ-সভাপতি পদে সোহরাব হোসেন ১১৯ ভোট, জাহিদুল ইসলাম ১০৫ ভোট ও কাজী শামীম আহমেদ ৯৬ ভোট ভোটে পেয়ে নির্বাচিত হয়েছেন। যুগ্ম-সম্পাদক পদে মোঃ বেলাল হোসেন সজল পেয়েছেন ৯৬ ভোট এবং পাঠাগার ও তথ্য বিষয়ক সম্পাদক পদে বশির হোসেন সর্বোচ্চ ১২৬ ভোটে পেয়ে নির্বাচিত হয়েছেন
নির্বাহী সদস্য পদে মাকসুদূর রহমান ১০৭, কাজী মোতাহার রহমান ৮৮, মহেন্দ্র নাথ সেন ৮৬, মোঃ আনিস উদ্দিন ৮৩, সোহেল মাহমুদ ৮৩ ও কে এম জিয়াউস সাদাত ৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোহাম্মদ মিলন নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) মোঃ আরিফুল ইসলাম এবং সদস্য খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোঃ মেহেদী হাসান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.