1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. w2s_3c62cb1fd451@wp2shell.local : w2s_3c62cb1fd451 :
  5. w2s_b427a3376ad7@wp2shell.local : w2s_b427a3376ad7 :
  6. yun_11@wp2shell.invalid : yun_11 :
বৃষ্টিভেজা সিলেটে প্রধানমন্ত্রীর সফর, উৎসবের আবহে রাজনৈতিক উত্তাপ - alokitodesh
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
সেচ মোটরের প্রলোভনে টাকা ও চেক নিয়ে প্রতারণার অভিযোগ, সাদুল্লাপুরে কথিত সাংবাদিক শাহীনের বিরুদ্ধে কৃষকের সংবাদ সম্মেলন কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

বৃষ্টিভেজা সিলেটে প্রধানমন্ত্রীর সফর, উৎসবের আবহে রাজনৈতিক উত্তাপ

  • আপডেট : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৩২ জন দেখেছেন

 

এডি ডেস্ক:

শনিবার (২ মে) একদিনের সংক্ষিপ্ত সফরে সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম সিলেট সফর, যা ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস।

দলীয় প্রধানের আগমনকে কেন্দ্র করে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে কয়েকদিন ধরেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তবে টানা ভারী বৃষ্টিপাতের কারণে কিছুটা ভাটা পড়লেও, সামগ্রিক উৎসাহে কোনো ঘাটতি নেই।

সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, সফরের দিনও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবুও নির্ধারিত কর্মসূচিতে কোনো পরিবর্তনের আভাস পাওয়া যায়নি।

প্রটোকল সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। পরে নগরের সুরমা নদীর তীরবর্তী চাঁদনীঘাট এলাকায় জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশে অংশ নেবেন।

দুপুরে সদর উপজেলার কান্দিগাঁও এলাকায় বাসিয়া নদী পুনঃখনন কাজের উদ্বোধন করবেন তিনি। বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচির উদ্বোধন শেষে জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় যোগ দেওয়ার কথা রয়েছে।

দিনব্যাপী ব্যস্ততা শেষে সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী।

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী আশা প্রকাশ করে বলেন, এই সফরের মাধ্যমে অঞ্চলের উন্নয়ন কার্যক্রমে নতুন গতি আসবে।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.