এডি ডেস্ক:
পুনর্গঠিত আংশিক কমিটি ঘোষণা, তরুণ আলেমদের সম্পৃক্ততায় সংগঠন আরও গতিশীল হবে—বিশ্লেষকদের মত
এ.কে.এম.মুজাহিদুল ইসলাম, ঢাকা: দেশের অন্যতম রাজনৈতিক সংগঠন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর অঙ্গসংগঠন ‘জাতীয় যুবশক্তি’র পুনর্গঠিত আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে ধর্মবিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট তরুণ আলেম ও সমাজসেবক মুফতি মুহাম্মদ ইদ্রিস হোসাইন।
শনিবার (২৫ এপ্রিল) সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এতে বলা হয়, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
মুফতি মুহাম্মদ ইদ্রিস হোসাইন দীর্ঘদিন ধরে সামাজিক ও ধর্মীয় কার্যক্রমের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে নৈতিকতা, মানবিকতা ও মূল্যবোধ জাগ্রত করতে কাজ করে আসছেন। তাঁর এই অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ সংগঠনের ধর্মবিষয়ক কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নতুন দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় মুফতি ইদ্রিস হোসাইন বলেন,
“এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণের জন্য আমি সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞ। যুবসমাজকে ধর্মীয় ও নৈতিকভাবে শক্তিশালী করে একটি আধুনিক, ন্যায়ভিত্তিক সমাজ গঠনে আমি সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব।”
কমিটি ঘোষণার পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের নেতাকর্মীরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শিক্ষিত ও সচেতন তরুণ আলেমদের সক্রিয় অংশগ্রহণ সংগঠনের ভিত্তিকে আরও শক্তিশালী করবে এবং তৃণমূল পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলবে।
উল্লেখ্য, এবারের পুনর্গঠিত কমিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগীয় ও সহ-সাংগঠনিক পদেও নতুন নেতৃত্ব যুক্ত করা হয়েছে। সংশ্লিষ্টদের আশা, এই নতুন নেতৃত্ব আগামী দিনে সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করবে এবং জাতীয় রাজনীতিতে কার্যকর ভূমিকা রাখবে
Leave a Reply