1. admin@alokitodesh.com : admin :
সাতক্ষীরায় কেমিক্যাল মিশিয়ে পাকানো ৯ হাজার কেজি আম ধ্বংস - alokitodesh
শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
” ডাকসুর ভিপি হচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী” সারাদেশে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের উদ্যোগে শ্রমিক দিবস পালন যুক্তরাষ্ট্রে আরও এক বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, একই ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত বৃষ্টিভেজা সিলেটে প্রধানমন্ত্রীর সফর, উৎসবের আবহে রাজনৈতিক উত্তাপ শ্রমিক কল্যাণেই দেশের অগ্রগতি: তারেক রহমান চাঁদাবাজি বন্ধ ও শ্রমিক অধিকার রক্ষায় দুর্বার আন্দোলনের হুঁশিয়ারি ১৬ এআই ডেটা সেন্টারে  ২.৭০  কোটি বোতল পানি দরকার খুলনা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন  হত্যার পর মোটরসাইকেল চালকের লাশ সেফটিক ট্যাংকে গুম প্রায় চার কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস করল আখাউড়া কাস্টমস

সাতক্ষীরায় কেমিক্যাল মিশিয়ে পাকানো ৯ হাজার কেজি আম ধ্বংস

  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৯ জন দেখেছেন

সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে কেমিক্যাল ও কার্বাইড দিয়ে পাকানো প্রায় ৯ হাজার কেজি অপরিপক্ক আম জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ এপ্রিল) গভীর রাতে সাতক্ষীরা সদর থানা পুলিশ এই চালানটি জব্দ করে।
সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্নব দত্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো মাসিদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে সাতক্ষীরা সদর থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালায়। এ সময় সাতক্ষীরার কালীগঞ্জ থেকে চট্টগ্রামগামী একটি ট্রাক তল্লাশি করে ৩৫১ ক্যারেট আম জব্দ করা হয়, যার ওজন প্রায় ৯ হাজার কেজি। এসব আম কেমিক্যাল ও কার্বাইড ব্যবহার করে অপরিপক্ক অবস্থাতেই পাকানো হয়েছিল।
ইউএনও অর্নব দত্ত জানান, জব্দকৃত আমগুলো কৃষি বিভাগ পরীক্ষা করে দেখেছে আম গুলো কেমিক্যাল মিশিয়ে পাকানো ও অপরিপক্ক হওয়ায় ধ্বংস করার সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার দুপুরে সাতক্ষীরা বিনেরপোতা এলাকায় পৌরসভার ময়লার ভাগাড়ে নিয়ে আমগুলো নষ্ট (বিনষ্ট) করা হয়েছে।

সট- অর্নব দত্ত, সদর উপজেলা নির্বাহী অফিসার, সাতক্ষীরা

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.