1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. yun_11@wp2shell.invalid : yun_11 :
খুলনায় মাশরুম মেলা ২০২৬-এর উদ্বোধন, পুষ্টি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা - alokitodesh
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন বাঞ্ছারামপুর গ্যাসের দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেটের অভিযোগ, তদন্তের দাবিতে মানববন্ধন

খুলনায় মাশরুম মেলা ২০২৬-এর উদ্বোধন, পুষ্টি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৪৩ জন দেখেছেন

এডি ডেস্ক

খুলনায় অনুষ্ঠিত হয়েছে মাশরুম মেলা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান। বুধবার, ২৯ এপ্রিল বিকাল ৫টায় নগরীর শহীদ হাদিস পার্কে এ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসের লক্ষ্য নিয়ে আয়োজিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ হযরত আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষিবিদ মো. রফিকুল ইসলাম।
এছাড়া কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন ড. মোছাঃ আক্তার জাহান কাঁকন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)বিতান কুমার মন্ডল।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, পুষ্টিগুণে সমৃদ্ধ মাশরুম চাষ দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তারা আরও জানান, আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে মাশরুম চাষকে আরও জনপ্রিয় করে তুলতে এ ধরনের মেলার বিকল্প নেই।
তিন দিনব্যাপী এ মেলায় মাশরুম চাষের বিভিন্ন প্রদর্শনী, প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হবে, যা নতুন উদ্যোক্তা তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.