ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের উদ্যোগে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে দেশের বিভিন্ন বিভাগীয় শহর, জেলা শাখা ও শিল্পাঞ্চলে যথাযোগ্য মর্যাদায় শ্রমিক সমাবেশ, র্যালি ও বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
আন্তর্জাতিক শ্রমিক দিবসের তাৎপর্য তুলে ধরা এবং ইসলামী শ্রমনীতি, কল্যাণমুখী অর্থনীতি ও শ্রমিকবান্ধব রাষ্ট্রনীতি প্রতিষ্ঠার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম ইপিজেড চত্বর, সিলেট সুরমা পয়েন্ট, বরিশাল নগর ভবন চত্বর, ব্রাহ্মণবাড়িয়া টি.এ. রোড চত্বর, কিশোরগঞ্জ শহীদি মসজিদ চত্বর, লক্ষ্মীপুর সদর, কক্সবাজার, মোমেনশাহী, খুলনা, রাজশাহী, কুমিল্লা, রংপুর ও ফরিদপুরসহ সারাদেশের প্রায় ৫৫টি শাখার আয়োজনে সমাবেশ, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকল জেলা ও সাংগঠনিক শাখা থেকে প্রাপ্ত প্রতিবেদন অনুযায়ী, এসব কর্মসূচিতে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ, ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন, কল্যাণমুখী অর্থনীতি প্রতিষ্ঠা এবং শ্রমিকবান্ধব রাষ্ট্র গঠনের দাবি জোরালোভাবে উপস্থাপন করা হয়।
নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের কর্মসূচির মাধ্যমে শ্রমিকদের অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাবে এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলন আরও গতিশীল হবে।
কেন্দ্রীয়ভাবে জেলা ও সাংগঠনিক শাখাসমূহ থেকে প্রেরিত কর্মসূচির প্রতিবেদনসমূহ একত্রিত করে এই সমন্বিত প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো।
Leave a Reply