ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রপ্রার্থী হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (১ মে) সকালে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
ঘোষণার সময় সাদিক কায়েমসহ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের থানা ও বিভাগীয় দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী দুয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে প্রার্থিতার ঘোষণা দেবে জামায়াতে ইসলামী।
এদিকে জানা গেছে, ডিএসসিসি নির্বাচনে মেয়র পদে লড়তে জাতীয় পরিচয়পত্র খাগড়াছড়ি থেকে স্থানান্তর করে ঢাকার ভোটার হয়েছেন সাদিক কায়েম।
গত বছরের সেপ্টেম্বরে ডাকসু নির্বাচনে বিপুল ভোটে ভিপি নির্বাচিত হন ছাত্রশিবির সমর্থিত প্রার্থী সাদিক কায়েম। নির্বাচনে ছাত্র সংসদ ও হল সংসদের অন্যান্য পদেও ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা বেশিরভাগ পদে বিজয়ী হয়।
Leave a Reply